ইরানে যুদ্ধবিরতি

ইতিহাসের সবচেয়ে বড় কূটনৈতিক বিপর্যয়: ইসরায়েলের বিরোধী দলীয় নেতা

আন্তর্জাতিক ডেস্ক
০৮ এপ্রিল ২০২৬, ১৫:০৩আপডেট : ০৮ এপ্রিল ২০২৬, ১৫:০৩

ইরানের সঙ্গে ঘোষিত দুই সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তির তীব্র সমালোচনা করেছেন ইসরায়েলের বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কড়া সমালোচনা করে তিনি একে ইসরায়েলের ইতিহাসের সবচেয়ে বড় কূটনৈতিক ব্যর্থতা হিসেবে অভিহিত করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে লাপিদ লিখেছেন, ‘আমাদের ইতিহাসে এমন কূটনৈতিক বিপর্যয় আগে কখনও ঘটেনি। আমাদের জাতীয় নিরাপত্তার মূল বিষয়গুলো নিয়ে যখন সিদ্ধান্ত নেওয়া হচ্ছিল, তখন ইসরায়েল আলোচনার টেবিলেই ছিল না।’

লাপিদ তার পোস্টে উল্লেখ করেন, এই যুদ্ধ চলাকালীন ‘ইসরায়েলি সামরিক বাহিনী তাদের ওপর অর্পিত সব দায়িত্ব পালন করেছে এবং দেশের জনগণও অভাবনীয় ধৈর্য ও স্থিতিশীলতা দেখিয়েছে’। কিন্তু প্রধানমন্ত্রী নেতানিয়াহু ‘কূটনৈতিক ও কৌশলগতভাবে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন এবং তিনি নিজে যেসব লক্ষ্য নির্ধারণ করেছিলেন, তার একটিও পূরণ করতে পারেননি’।

সাবেক এই প্রধানমন্ত্রী আরও যোগ করেন, ‘নেতানিয়াহুর অহংকার, অবহেলা এবং কৌশলগত পরিকল্পনার অভাবের কারণে যে কূটনৈতিক ও কৌশলগত ক্ষতি হয়েছে, তা মেরামত করতে আমাদের বছরের পর বছর সময় লাগবে।’

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দুই সপ্তাহের এই যুদ্ধবিরতি কার্যকর হলেও ইসরায়েল শুরু থেকেই দাবি করে আসছে যে, এই চুক্তি লেবাননের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।

সূত্র: টাইমস অব ইসরায়েল

/এএ/
টাইমলাইন: ইরানে ইসরায়েলের হামলা
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী