ওমান উপসাগরে যেকোনও জাহাজ জব্দের হুঁশিয়ারি মার্কিন সেনাবাহিনীর

আন্তর্জাতিক ডেস্ক
১৩ এপ্রিল ২০২৬, ২০:১৫আপডেট : ১৩ এপ্রিল ২০২৬, ২০:১৫

ইরান উপকূলে কঠোর নৌ-অবরোধ আরোপের অংশ হিসেবে ওমান উপসাগর ও আরব সাগরে চলাচলকারী যেকোনও জাহাজকে গতিরোধ ও জব্দের হুঁশিয়ারি দিয়েছে মার্কিন সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বার্তায় এই সতর্কবার্তা জারি করেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স সেই নোটটি দেখার দাবি করেছে।

সেন্টকমের ওই বার্তায় নাবিকদের সতর্ক করে বলা হয়েছে, ওমান উপসাগর এবং হরমুজ প্রণালির পূর্ব দিকে আরব সাগরে যেকোনও পতাকাবাহী জাহাজের ওপর এই অবরোধ বলবৎ থাকবে।

বার্তায় আরও বলা হয়েছে, অনুমোদন ছাড়া অবরোধকৃত এলাকায় প্রবেশ বা সেখান থেকে প্রস্থানকারী যেকোনও জাহাজকে পথিমধ্যে আটক, পথ পরিবর্তন ও জব্দ করা হতে পারে।

তবে মার্কিন সামরিক বাহিনী স্পষ্ট করেছে যে, এই অবরোধের ফলে সাধারণ জাহাজ চলাচলে কোনও বিঘ্ন ঘটবে না। সেন্টকম বলেছে, ‘ইরান নয় এমন গন্তব্যে যাতায়াতকারী কোনও নিরপেক্ষ জাহাজের হরমুজ প্রণালি দিয়ে পারাপারে এই অবরোধ কোনও বাধা সৃষ্টি করবে না।

এর আগে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরান অভিমুখে যাওয়া বা সেখান থেকে আসা সব ধরনের জাহাজ চলাচলে অবরোধ শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। ১৩ এপ্রিল বাংলাদেশ সময় রাত ৮টা থেকে এই অবরোধ কার্যকর হবে। 

সূত্র: আল জাজিরা

/এএ/
টাইমলাইন: ইরানে ইসরায়েলের হামলা
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি