পাকিস্তানি সেনাপ্রধানের সঙ্গে ইরানি স্পিকারের বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক
১৬ এপ্রিল ২০২৬, ১৭:১৭আপডেট : ১৬ এপ্রিল ২০২৬, ১৭:৪৫

ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ তেহরানে সফররত পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের সঙ্গে বৈঠক করেছেন। বুধবার আসিম মুনির ইরানে পৌঁছানোর পর এই উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন তাদের টেলিগ্রাম চ্যানেলে এই বৈঠকের খবর নিশ্চিত করলেও বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করেনি।

বৈঠকের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক বার্তায় গালিবাফ বলেছেন, যেকোনও যুদ্ধবিরতি চুক্তিতে লেবাননকে অবশ্যই অন্তর্ভুক্ত করতে হবে। লেবানন ইস্যুতে অগ্রগতির জন্য হিজবুল্লাহর প্রতিরোধ এবং প্রতিরোধ ফ্রন্টের ঐক্যকে কৃতিত্ব দেন তিনি। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রকে যুদ্ধবিরতি চুক্তি মেনে চলার আহ্বান জানান।

এদিকে, ইরানের সর্বোচ্চ নেতার সিনিয়র সামরিক উপদেষ্টা মহসেন রেজায়ি বার্তা সংস্থা ইসনাকে দেওয়া এক সাক্ষাৎকারে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, যুক্তরাষ্ট্র নৌ-অবরোধের হুমকি দিলেও ইরান দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত। তিনি জোর দিয়ে বলেন, আলোচনায় ইরান তাদের শর্তের বিষয়ে কোনও আপস করবে না।

যুক্তরাষ্ট্রের ভূমিকার কঠোর সমালোচনা করে রেজায়ি বলেন, ওয়াশিংটন হরমুজ প্রণালির ‘পুলিশ’ হওয়ার চেষ্টা করছে। কিন্তু ইরান এই গুরুত্বপূর্ণ জলপথের ওপর তাদের অধিকার কখনোই ছেড়ে দেবে না।

অন্যদিকে, রুশ সংবাদমাধ্যম রিয়া নভোস্তির এক প্রতিবেদনে জানানো হয়েছে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই হুঁশিয়ারি দিয়েছেন যে হরমুজ প্রণালিতে মার্কিন নৌ-অবরোধ বর্তমান যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন হতে পারে।

বাঘাই এই অবরোধকে একটি ‘উসকানিমূলক কাজ’ হিসেবে অভিহিত করে বলেন, ইরানের সশস্ত্র বাহিনী যেকোনও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রস্তুত রয়েছে। দুই দেশের মধ্যে উত্তেজনা কমাতে যে যুদ্ধবিরতি কার্যকর করা হয়েছিল, মার্কিন অবরোধের ঘোষণায় তার স্থায়িত্ব এখন চরম ঝুঁকির মুখে পড়েছে।

 

/এএ/এমওএফ/
টাইমলাইন: ইরানে ইসরায়েলের হামলা
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি