ট্রাম্পপুত্রকে হত্যার হুমকি, তদন্তে সিক্রেট সার্ভিস

আন্তর্জাতিক ডেস্ক 
২৬ আগস্ট ২০২৬, ১০:৩০আপডেট : ২৬ আগস্ট ২০২৬, ১০:৩১

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছোট ছেলে ব্যারন ট্রাম্পকে হত্যার সম্ভাব্য ষড়যন্ত্র ও পরিকল্পনা নিয়ে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত একটি ভিডিওর বিষয়ে অবগত হয়েছে মার্কিন সিক্রেট সার্ভিস। বিষয়টি তদন্ত করা হচ্ছে বলে সংস্থাটির এক মুখপাত্র জানিয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

সিক্রেট সার্ভিসের মুখপাত্র নেট হেরিং এক ই-মেইলে বলেন, সিক্রেট সার্ভিস ভিডিওটি সম্পর্কে অবগত এবং আমাদের সুরক্ষার আওতায় থাকা ব্যক্তিদের জন্য হুমকি হিসেবে বিবেচিত হতে পারে এমন যেকোনও বিষয় তদন্ত করে।

তিনি আরও বলেন, অপারেশনাল নিরাপত্তার স্বার্থে সুরক্ষা-সংক্রান্ত গোয়েন্দা বিষয় নিয়ে আমরা আলোচনা করি না।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত প্রায় তিন মিনিটের ওই ভিডিওতে ২০ বছর বয়সী ব্যারন ট্রাম্পকে হত্যার সম্ভাব্য ষড়যন্ত্র নিয়ে আলোচনা করা হয়। এতে দাবি করা হয়, তাকে নজরদারিতে রাখা হয়েছে এবং তাকে হত্যার জন্য ১ কোটি ডলারের পুরস্কার ঘোষণা করা হয়েছে।

এ বিষয়ে সিক্রেট সার্ভিস জানিয়েছে, ভিডিওটিকে সম্ভাব্য হুমকি হিসেবে বিবেচনা করে তদন্ত করা হচ্ছে।

এর আগে চলতি মাসে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছিল, গত এক বছরে ইরান মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে হত্যার পরিকল্পনা করছে- এমন বিষয়ে ইসরায়েল যুক্তরাষ্ট্রকে একাধিকবার সতর্ক করেছে। কর্মকর্তাদের বরাতে ওই প্রতিবেদনে বলা হয়, তুরস্কে এয়ার ফোর্স ওয়ানের একটি গোপন কৌশল ব্যবহারের আগেও এ ধরনের সতর্কতা দেওয়া হয়েছিল।

ট্রাম্প নিজেও বলেছেন, তিনি ‘ইরানের হত্যার তালিকায় এক নম্বরে’ রয়েছেন।

/এএস/ 
টাইমলাইন: ইরান-ইসরায়েল উত্তেজনা
২৬ আগস্ট ২০২৬, ১০:৩০
ট্রাম্পপুত্রকে হত্যার হুমকি, তদন্তে সিক্রেট সার্ভিস
সম্পর্কিত
ভারত-পাকিস্তানের জাহাজসহ ৪৫টি নৌযান ইরানের কালো তালিকায়
ইসলামাবাদের হাসপাতালে আগুন, ১৫ নবজাতকের মৃত্যু 
ইরানে আপাতত নতুন হামলা নয়, জানালেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
সর্বশেষ খবর
ভারত-পাকিস্তানের জাহাজসহ ৪৫টি নৌযান ইরানের কালো তালিকায়
ভারত-পাকিস্তানের জাহাজসহ ৪৫টি নৌযান ইরানের কালো তালিকায়
বিয়ের খবর গুজব, অপপ্রচারে কান না দেওয়ার আহ্বান প্রভার
বিয়ের খবর গুজব, অপপ্রচারে কান না দেওয়ার আহ্বান প্রভার
ট্রাম্প কি রাশিয়ার ‘অ্যাসেট’? লুক হার্ডিংয়ের নতুন বইয়ে চাঞ্চল্যকর প্রশ্ন
ট্রাম্প কি রাশিয়ার ‘অ্যাসেট’? লুক হার্ডিংয়ের নতুন বইয়ে চাঞ্চল্যকর প্রশ্ন
সিঙ্গাপুরে চিফ লিগ্যাল অ্যাডভাইজার্স ফোরামে যোগ দিয়েছেন অ্যাটর্নি জেনারেল
সিঙ্গাপুরে চিফ লিগ্যাল অ্যাডভাইজার্স ফোরামে যোগ দিয়েছেন অ্যাটর্নি জেনারেল
সর্বাধিক পঠিত
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
বিদ্রোহী শিবির ঘুরে আবারও মমতার কাছে ফিরলেন কাসেম সিদ্দিকী
বিদ্রোহী শিবির ঘুরে আবারও মমতার কাছে ফিরলেন কাসেম সিদ্দিকী
বিনা খরচে জাপানে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের
বিনা খরচে জাপানে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?
রহস্য উদঘাটন করে পিবিআই বলছে ঘটনাটি ‘গোপন সম্পর্কের’ বলি
রহস্য উদঘাটন করে পিবিআই বলছে ঘটনাটি ‘গোপন সম্পর্কের’ বলি