ইরাকে ইরান-সমর্থিত গোষ্ঠীর ওপর যুক্তরাষ্ট্র-সৌদির যৌথ হামলা

আন্তর্জাতিক ডেস্ক 
২৯ জুলাই ২০২৬, ০৯:১০আপডেট : ২৯ জুলাই ২০২৬, ০৯:১০

ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পসের(আইআরজিসি) নির্দেশে ইরাকভিত্তিক ‘ইরাক-সংলগ্ন’ সশস্ত্র গোষ্ঠীগুলোর সাম্প্রতিক ড্রোন হামলার জবাবে ইরাকে যৌথভাবে নিখুঁত বিমান হামলা চালিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এবং সৌদি আরবের বিমান বাহিনী। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। 

বুধবার (২৯ জুলাই) প্রকাশিত এক বিবৃতিতে সেন্টকম জানায়, গত ৭২ ঘণ্টায় আইআরজিসি-নির্দেশিত ৩০টিরও বেশি ড্রোন হামলার জবাবে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের যুদ্ধবিমান পূর্ব ইরাকজুড়ে একাধিক ‘সন্ত্রাসী’ অস্ত্র ও সরবরাহকেন্দ্রে হামলা চালিয়েছে।

সেন্টকমের দাবি, আইআরজিসি-পরিচালিত এসব হামলা ছিল ‘অযৌক্তিক’ এবং সেগুলো ‘সফল হয়নি’।

এছাড়া সেন্টকম জানায়, ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো ইরাকে যুক্তরাষ্ট্রের নাগরিক ও বিভিন্ন স্থাপনার ওপর ৬০০টিরও বেশি হামলার চেষ্টা চালিয়েছে।

বিবৃতিতে আরও সতর্ক করে বলা হয়, আইআরজিসি এবং তাদের সহযোগী গোষ্ঠীগুলোকে এসব হামলা বন্ধ করতে হবে, অন্যথায় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আরও সামরিক প্রতিক্রিয়ার মুখোমুখি হতে হবে।

/এএস/ 
টাইমলাইন: ইরান-ইসরায়েল উত্তেজনা
২৯ জুলাই ২০২৬, ০৯:১০
ইরাকে ইরান-সমর্থিত গোষ্ঠীর ওপর যুক্তরাষ্ট্র-সৌদির যৌথ হামলা
সম্পর্কিত
মার্কিন-সৌদির হামলায় নিহত ৮, নিন্দা জানিয়ে যা বললো ইরাকি পিএমএফ
ভারত-চীনের ওপর ১০০ শতাংশ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
সম্পর্কে ‘হলুদ সংকেত’ আসলে কী
সর্বশেষ খবর
হবিগঞ্জে এনসিপি ও ছাত্রদল-যুবদলের পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা
বুকার দীর্ঘতালিকায় ফিরলেন দুই সাবেক বিজয়ী, জায়গা পেলেন ১০ নতুন লেখক
সিলেটের ভ্রমণের প্রকৃতির রূপ উপভোগের সেরা সময় কখন
মার্কিন-সৌদির হামলায় নিহত ৮, নিন্দা জানিয়ে যা বললো ইরাকি পিএমএফ
সর্বাধিক পঠিত
মেসির ৩ ছেলের মধ্যে কে সবচেয়ে ভালো ফুটবলার হতে পারে?
ইরানের ‘মশা নৌবহরের’ প্রশংসায় পুতিন, বললেন যুদ্ধে বেশ কার্যকর
মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: তিন খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
ফেসবুকে ইলিশ বিক্রির নামে প্রতারণা, অবশেষে ধরা পড়লো প্রতারক
নাসীরুদ্দীন-সারজিসের ওপর হামলা কেন, যা বলছেন স্থানীয় বিএনপি নেতারা