‘মুসলিম দেশের ভূখণ্ড অন্য দেশের বিরুদ্ধে নয়’, ঐক্য-সহযোগিতার আহ্বান পেজেশকিয়ানের

আন্তর্জাতিক ডেস্ক 
২৭ আগস্ট ২০২৬, ১৭:০০আপডেট : ২৭ আগস্ট ২০২৬, ১৭:০০

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়ে দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইরান মধ্যপ্রাচ্যে কোনও যুদ্ধ শুরু করেনি, তবে আগ্রাসনকারীদের বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়িয়েছে। তিনি জোর দিয়ে বলেন, ইরান কোনও দুর্বল অবস্থানে নেই এবং নিজেদের কীভাবে রক্ষা করতে হয় তা তারা ভালোভাবেই জানে।

রাজধানী তেহরানে অনুষ্ঠিত ৪০তম আন্তর্জাতিক ইসলামিক ঐক্য সম্মেলনে দেওয়া সরাসরি সম্প্রচারিত ভাষণে এসব কথা বলেন ইরানি প্রেসিডেন্ট। বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে এই তথ্য নিশ্চিত করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

নিজেদের অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে পেজেশকিয়ান বলেন, ইরান মার্কিন-ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে শক্ত হয়ে দাঁড়িয়েছে। এ সময় নিজ দেশের বিরুদ্ধে হামলা চালাতে যাতে প্রতিবেশীদের ব্যবহার না করা হয়, সে বিষয়ে সতর্ক করে তিনি বলেন, কোনও মুসলিম দেশেরই উচিত নয় নিজের নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে প্রতিবেশীকে অনিরাপদ করে তোলা। একইভাবে কোনও মুসলিম দেশের ভূখণ্ড যেন অন্য কোনও মুসলিম দেশের বিরুদ্ধে ব্যবহার করা না হয়।

আন্তর্জাতিক ইসলামিক ঐক্য সম্মেলনে পেজেশকিয়ান মুসলিম বিশ্বকে তাদের বৈচিত্র্য ও মতপার্থক্য সত্ত্বেও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

সম্মেলনে মুসলিম দেশগুলোর অর্থনৈতিক পরিস্থিতির কথা উল্লেখ করে প্রেসিডেন্ট পেজেশকিয়ান জানান, অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন (ওআইসি)-এর সদস্য ৫৭টি দেশ দক্ষিণ-পূর্ব এশিয়া থেকে আফ্রিকা পর্যন্ত বিস্তৃত, যা গুরুত্বপূর্ণ সমুদ্র ও স্থলপথ, সমৃদ্ধ জ্বালানি সম্পদ, তরুণ জনসংখ্যা এবং বিশাল বাজারের কেন্দ্রবিন্দুতে অবস্থিত।

তবে জনসংখ্যা ও ভূ-কৌশলগত অবস্থানের তুলনায় মুসলিম দেশগুলোর অর্থনীতির আকার এখনও অনেক ছোট মন্তব্য করে তিনি আরও বেশি সমবায়ের আহ্বান জানান।

পেজেশকিয়ান উল্লেখ করেন, ২০২৪ সালে ওআইসি সদস্য দেশগুলোর সম্মিলিত অর্থনীতি ছিল প্রায় ৯.২ ট্রিলিয়ন ডলার, যা বিশ্ব অর্থনীতির মাত্র ৮.৩ শতাংশ। এছাড়া এসব দেশের মোট রফতানির মাত্র ১৯ শতাংশ নিজেদের মধ্যে আদান-প্রদান হয়, আর বাকি অংশ ওআইসির বাইরের দেশগুলোতে চলে যায়। উদ্ভূত পরিস্থিতিতে মুসলিম দেশগুলোর মধ্যে পারস্পরিক বাণিজ্য আরও বাড়ানোর জোর তাগিদ দেন তিনি।

/এএস/ 
টাইমলাইন: ইরান-ইসরায়েল উত্তেজনা
২৭ আগস্ট ২০২৬, ১৭:০০
‘মুসলিম দেশের ভূখণ্ড অন্য দেশের বিরুদ্ধে নয়’, ঐক্য-সহযোগিতার আহ্বান পেজেশকিয়ানের
সম্পর্কিত
তিব্বতে বন্যায় আড়াই শতাধিক ভারতীয়র হদিস নেই, নেপালে উদ্ধার ২১
নেপাল-চীন সীমান্তে বন্যা-ভূমিধসে প্রাণহানি বেড়ে ২৮৯, নিখোঁজ হাজারের বেশি
যুক্তরাজ্যে স্পন্সর ছাড়া ‘গ্লোবাল ট্যালেন্ট ভিসা’: বাংলাদেশিদের সামনে কি নতুন সুযোগ
সর্বশেষ খবর
নেপালে বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য বাংলাদেশ সরকারের ত্রাণ সহায়তা
নেপালে বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য বাংলাদেশ সরকারের ত্রাণ সহায়তা
বন্ধ কারখানা চালু করতে ১৭ ব্যাংক দেবে ৪১ হাজার কোটি টাকা
বন্ধ কারখানা চালু করতে ১৭ ব্যাংক দেবে ৪১ হাজার কোটি টাকা
সম্মিলিত ইসলামী ব্যাংকের ঋণ আদায়ে ১০ হাজার মামলা
সম্মিলিত ইসলামী ব্যাংকের ঋণ আদায়ে ১০ হাজার মামলা
এভাবে চলতে থাকলে সংসদ মারাত্মক হুমকির মুখে পড়বে: স্পিকার
এভাবে চলতে থাকলে সংসদ মারাত্মক হুমকির মুখে পড়বে: স্পিকার
সর্বাধিক পঠিত
আজ স্বর্ণের দাম কত
আজ স্বর্ণের দাম কত
‘টক্সিক’ মুক্তির ৫ ঘণ্টায় পেছনে ফেললো ৫ সিনেমাকে
‘টক্সিক’ মুক্তির ৫ ঘণ্টায় পেছনে ফেললো ৫ সিনেমাকে
বঙ্গোপসাগরে জাল ফেলতেই ধরা পড়লো ৮০ মণ ইলিশ
বঙ্গোপসাগরে জাল ফেলতেই ধরা পড়লো ৮০ মণ ইলিশ
বন্যাকবলিত এলাকায় এত পর্যটক কেন?
বন্যাকবলিত এলাকায় এত পর্যটক কেন?
চীনের কাছ থেকে ২৫ টাকা ইউনিট দরে বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে
চীনের কাছ থেকে ২৫ টাকা ইউনিট দরে বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে