ইরানে নেই মোজতবা খামেনি, দাবি ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক 
১৯ জুলাই ২০২৬, ১৩:৩৯আপডেট : ১৯ জুলাই ২০২৬, ১৭:৫৬

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বর্তমানে ইরানে নেই বলে দাবি করেছে একটি ইসরায়েলি নিরাপত্তা সূত্র। সৌদি সংবাদমাধ্যম আল-হাদাথের বরাতে এ তথ্য প্রকাশিত হয়েছে। ইসরায়েলভিত্তিক সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ খবর জানিয়েছে। 

আল-হাদাথকে ওই সূত্র জানায়, ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর মোজতবা খামেনিকে সর্বোচ্চ নেতা হিসেবে নিয়োগ দেওয়া হয়। এরপর থেকে তিনি জনসমক্ষে আর উপস্থিত হননি এবং কেবল লিখিত বিবৃতির মাধ্যমেই যোগাযোগ করে আসছেন।

ইসরায়েলি নিরাপত্তা সূত্রটির দাবি, মোজতবা খামেনির নামে প্রকাশিত বার্তাগুলো নতুন ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) প্রধান আহমদ ওয়াহিদি এবং বাহিনীর অন্য সদস্যরা লিখে থাকেন।

পরিস্থিতি বিশ্লেষণ করে সূত্রটি আরও দাবি করেছে, ইরানের অভ্যন্তরীণ বিভেদ অত্যন্ত গভীর এবং এটি খোদ ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) অস্তিত্বকে হুমকির মুখে ফেলেছে।

এছাড়া ওই সূত্র জানিয়েছে, তেহরান ইসরায়েলে হামলা চালালেও যুক্তরাষ্ট্র চায় না যে ইরানের বিরুদ্ধে হামলায় ইসরায়েল অংশ নিক।

/এএস/এমওএফ/ 
টাইমলাইন: ইরান-ইসরায়েল উত্তেজনা
০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯
১৯ জুলাই ২০২৬, ১৩:৩৯
ইরানে নেই মোজতবা খামেনি, দাবি ইসরায়েলের
সম্পর্কিত
নেপালে বন্যার ৯ দিন পর সুড়ঙ্গ থেকে জীবিত উদ্ধার ২ শ্রমিক
মহাকাশে ভারতের নতুন মাইলফলক, স্যাটেলাইট নিয়ে সফল রকেট উৎক্ষেপণ
বিশ্ববাজারে ফের বাড়লো তেলের দাম
সর্বশেষ খবর
দেশ কিছুটা স্থিতিশীল, তবে শক্তিশালী ভিত্তি দিতে হবে: নাহিদ ইসলাম
দেশ কিছুটা স্থিতিশীল, তবে শক্তিশালী ভিত্তি দিতে হবে: নাহিদ ইসলাম
শাহজালালের আমদানি কার্গোতে স্ক্যানার নেই ১০ মাস
শাহজালালের আমদানি কার্গোতে স্ক্যানার নেই ১০ মাস
নেপালে বন্যার ৯ দিন পর সুড়ঙ্গ থেকে জীবিত উদ্ধার ২ শ্রমিক
নেপালে বন্যার ৯ দিন পর সুড়ঙ্গ থেকে জীবিত উদ্ধার ২ শ্রমিক
দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানের পেছনে বাসের ধাক্কা, প্রাণ গেলো দুই চালকসহ ৩ জনের
দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানের পেছনে বাসের ধাক্কা, প্রাণ গেলো দুই চালকসহ ৩ জনের
সর্বাধিক পঠিত
জেমস-রথীর সেই পুরোনো ছবি, আজ শুধুই স্মৃতি
জেমস-রথীর সেই পুরোনো ছবি, আজ শুধুই স্মৃতি
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’
২৮৬ দিন সমুদ্রে থাকা মার্কিন রণতরি দেখে ‘স্তম্ভিত’ পর্যবেক্ষকরা
২৮৬ দিন সমুদ্রে থাকা মার্কিন রণতরি দেখে ‘স্তম্ভিত’ পর্যবেক্ষকরা
জেলের জালে ধরা পড়লো আড়াই কেজি ওজনের রাজা ইলিশ
জেলের জালে ধরা পড়লো আড়াই কেজি ওজনের রাজা ইলিশ