মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে হত্যা করার জন্য ‘স্বাধীনতাসংগ্রামী’ ও ইসলামি প্রজাতন্ত্রের সমর্থকদের প্রতি আহ্বান জানিয়ে একটি ভিডিও প্রকাশ করেছে ইরানের ইসলামি রিভোলিউশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সঙ্গে সম্পৃক্ত একটি বার্তা সংস্থা। একইসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছেলে ব্যারন ট্রাম্পকেও হুমকির মুখে ফেলা হয়েছে।
ইরানের তাসনিম নিউজ এজেন্সির প্রকাশিত ওই ভিডিওতে মেলানিয়া ট্রাম্পের যাতায়াত রয়েছে বা সম্ভাব্য যাতায়াতের এমন কয়েকটি স্থানের কথা তুলে ধরা হয়। এর মধ্যে তার পছন্দের স্থান এবং যেসব দোকান থেকে তিনি কেনাকাটা করেন বলে জানা গেছে সেসব জায়গাও চিহ্নিত করা হয়েছে। ভিডিওটিতে ফার্স্ট লেডিকে লক্ষ্যবস্তু বানানোর জন্য সমর্থকদের প্রতি আহ্বান জানিয়ে শিরোনাম দেওয়া হয়: কোথায় মেলানিয়াকে হত্যা করা যাবে?
ভিডিওটির শেষভাগে ডোনাল্ড ট্রাম্পের ছেলে ব্যারন ট্রাম্পকে উদ্দেশ্য করে সরাসরি হুমকি দেওয়া হয়। তাতে বলা হয়, ব্যারন যেন তাদের জন্য অপেক্ষা করে।
তাসনিম নিউজ এজেন্সি ইরানের আইআরজিসির নিজস্ব বা অফিসিয়াল প্রচার মাধ্যম না হলেও সংস্থাটিকে তাদের অত্যন্ত ঘনিষ্ঠ বা সম্পৃক্ত হিসেবে গণ্য করা হয়।
কয়েক মাসের সামরিক সংঘাত এবং তেহরান ও ওয়াশিংটনের মধ্যে বাড়তে থাকা উত্তেজনার মধ্যেই এই ভিডিও বার্তাটি সামনে এলো। তবে ভিডিওটি নিয়ে ইরানি কর্তৃপক্ষ প্রকাশ্যে কোনও মন্তব্য করেনি কিংবা এটি সরকারের কোনও নীতি বা অবস্থানের প্রতিফলন কি না, সে বিষয়েও কিছু জানায়নি।
সূত্র: উইয়ন নিউজ

কী বিক্রি করবো, তা কেউ ঠিক করবে না: নেতানিয়াহুর আপত্তি উড়িয়ে ট্রাম্প







