সিরিয়ার ইদলিবে সরকারি বাহিনীর বিমান হামলায় নিহত ৪৪

বিদেশ ডেস্ক
২০ এপ্রিল ২০১৬, ১০:৪২আপডেট : ২০ এপ্রিল ২০১৬, ১০:৪৯
image

সিরিয়ার ইদলিব প্রদেশে সরকারি বাহিনীর বিমান হামলায় অন্তত ৪৪ জন নিহত হয়েছেন। যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, মানারাত আল নুমান শহরের হামলায় ৩৭ জন এবং পার্শ্ববর্তী কাফরানবেল শহরে আরও ৭ জন নিহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। সরকারি এবং বিদ্রোহীদের মধ্যকার শান্তি আলোচনা ভেঙে পড়েছে।  

আরও পড়ুন: নিউ ইয়র্ক প্রাইমারিতে ট্রাম্প ও হিলারি জয়ী

অস্ত্রবিরতি চুক্তি কার্যকরের পর থেকে এটাই ছিল সবচেয়ে বড় সহিংসতার ঘটনা

মঙ্গলবার (১৯ এপ্রিল) সরকারি বাহিনীর যুদ্ধবিমান এবং হেলিকপ্টার দিয়ে ইদলিবের বিদ্রোহী নিয়ন্ত্রিত বেশ কয়েকটি শহর ও গ্রামে হামলা চালায় বলে বিদ্রোহীদের স্থানীয় কোঅর্ডিনেশন কমিটি দাবি করেছে।

আরও পড়ুন: ইউরোপীয় ইউনিয়নের ‘হস্তক্ষেপ’ কমাতে বললেন জানকার

এছাড়াও উত্তরাঞ্চলীয় হোমস প্রদেশ এবং উপকূলীয় লাতাকিয়া প্রদেশেও সরকারি বাহিনী এবং বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া গেছে। সোমবার লাতাকিয়ায় বিদ্রোহীরা সরকারি বাহিনীর ওপর হামলা চালায় বলে জানা গেছে। মূলত এর পর থেকেই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বৃদ্ধি পায়।

বিমান হামলায় আহতদের অবস্থাও ভালো নয়

সিরিয়ায় গত কয়েকদিনে সহিংসতার মাত্রা বেড়ে যাওয়ায় বিদ্রোহীদের সঙ্গে সাত সপ্তাহ ধরে চলা অস্ত্রবিরতি চুক্তি ভেঙে পড়েছে। এর আগে সিরিয়ার বিদ্রোহী নেতারা সহিংসতার জন্য সরকারি বাহিনীকে দায়ী করে জানিয়েছিলেন, তারা জেনেভায় অনুষ্ঠিতব্য জাতিসংঘের নেতৃত্বাধীন শান্তি আলোচনায় অংশগ্রহণ করবে না। আলেপ্পো শহরে বিদ্রোহীদের সঙ্গে সরকারি বাহিনীর সংঘর্ষের কারণে ওই শান্তি আলোচনা আগেই অনিশ্চিত হয়ে পড়েছিল। দেশটির সরকারি বাহিনী চুক্তি ভঙ্গের জন্য বিদ্রোহীদের দায়ী করেছে।

আরও পড়ুন: ৯/১১-কে ৭/১১ হিসেবে উল্লেখ করলেন ট্রাম্প!

এদিকে, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ জানিয়েছেন, শান্তি আলোচনা বন্ধ হয়ে যায়নি। এখনও সরকারি পক্ষ এবং বিদ্রোহীদের মধ্যে আলোচনার সুযোগ রয়েছে বলে মনে করেন তিনি। সূত্র: বিবিসি।

/এসএ/

সম্পর্কিত
ইরানের সঙ্গে চুক্তি করতে ট্রাম্প এখনও প্রস্তুত: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় নতুন কিছু নেই: ইরান
ট্রাম্পের নিশ্চিহ্ন করার হুমকির পর নিউ ইয়র্কে যুক্তরাষ্ট্র-ইরান প্রথম বৈঠক
সর্বশেষ খবর
জন্মপর্যটন ঠেকাতে যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি, কারা নিষেধাজ্ঞায় ও কী বদলালো?
জন্মপর্যটন ঠেকাতে যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি, কারা নিষেধাজ্ঞায় ও কী বদলালো?
সুনামগঞ্জে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষ
সুনামগঞ্জে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষ
গাড়ি চালাচ্ছিলেন বাবা, নিচে চাপা পড়ে মারা গেলো সন্তান
গাড়ি চালাচ্ছিলেন বাবা, নিচে চাপা পড়ে মারা গেলো সন্তান
চলে গেলেন শিশুসাহিত্যিক আখতার হুসেন
চলে গেলেন শিশুসাহিত্যিক আখতার হুসেন
সর্বাধিক পঠিত
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
বাংলাদেশে আসাটাই ভুল হয়েছে: নাশকতায় সম্পৃক্ততার সন্দেহে গ্রেফতার ভারতীয়
বাংলাদেশে আসাটাই ভুল হয়েছে: নাশকতায় সম্পৃক্ততার সন্দেহে গ্রেফতার ভারতীয়