যে কারণে লটারিতে ২২৬৫ কোটি টাকা জিতেও হারালেন যুগল

আন্তর্জাতিক ডেস্ক
১০ মার্চ ২০২৩, ১৯:২৩আপডেট : ১০ মার্চ ২০২৩, ১৯:২৩

লটারি জেতাকে পুরোপুরি ভাগ্যের বিষয় বলে মনে করা হয়। লটারি জেতার আশা করাও যেন দিবাস্বপ্নের মতো। আর কেউ যখন লটারি জিতে যায় তার খুশি দেখে কে। তার ওপর সেই লটারিতে জেতা অর্থের পরিমাণ যদি হয় ১৮ কোটি ২০ লাখ ব্রিটিশ পাউন্ড বা ২২৬৫ কোটি টাকার বেশি, তাহলে তো খুশির কোনও শেষ থাকে না। এক ব্রিটিশ যুগল লটারিতে এই অর্থ জিতলেও শেষ পর্যন্ত তা তুলতে পারেননি। 

র‍্যাশেল কেনেডি (১৯) ও তার প্রেমিক লিয়াম ম্যাকরোহান (২১) ইউরোভিশন জ্যাকপটের একটি লটারির টিকিট কেটেছিলেন। পরে অ্যাপসের মাধ্যমে এই যুগল জানতে পারেন তারা লটারি জিতেছেন।   

লটারি জিতে যাওয়ার পর জল্পনা-কল্পনায় ভাসতে থাকে তারা। তবে তাদের এই খুশি স্থায়ী হয়নি বেশিক্ষণ। লটারিতে জেতা অর্থ তুলতে গিয়েই বাধে বিপত্তি।

লটারির অর্থ তুলতে গিয়ে তারা জানতে পারে, তারা যে অ্যাকাউন্ট থেকে টিকিট ক্রয় করেছিলেন সেটিতে যথেষ্ট পরিমাণ অর্থ না থাকায় টিকিটের অর্থ সম্পূর্ণ পরিশোধ হয়নি। তাই, তাদের টিকিট লটারি জেতার জন্য বৈধ না। অর্থাৎ, লটারি জিতেও অর্থ পাওয়া হলো না এই যুগলের।

র‍্যাশেল বলেন, ‘প্রদত্ত নম্বরে কল দিয়ে যখন লটারিতে জেতা অর্থ চাইলাম, তখন তারা জানালো আমার টিকিট লটারির নম্বর জিতলেও অ্যাকাউন্টে যথেষ্ট অর্থ না থাকায় টিকেটের টাকা পরিপূর্ণ পরিশোধ হয়নি। তাই আমি টাকা পাবো না। লটারি জেতার খবরে আমি আকাশে উড়ছিলাম। তারা এটা বলার পর আকাশ থেকে পড়েছিলাম আমি। কিন্তু আমার চেয়েও বেশি মন খারাপ হয়েছিল লিয়ামের।’

লিয়াম বলেছেন, ফোনে যখন শুনতে পাই আসলে আমাদের টিকিট কেনাই হয়নি তখন আমার মন ভেঙে যায়। লটারি জেতার পর গাড়ি ও বাড়ির স্বপ্ন দেখতে শুরু করেছিলাম।

সূত্র: টাইমস নাউ নিউজ

/এটি/এএ/
সম্পর্কিত
শৈবালের ‘দখলে’ ইসরায়েলের পাঁচটি পানি শোধনাগার
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে ‘কোনও তথ্য নেই’ ভারতের কাছে
সর্বশেষ খবর
ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা  
ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা  
দরজা আটকানো নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া
দরজা আটকানো নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া
অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
সুড়ঙ্গে আর কোনও জীবিত ব্যক্তির সন্ধান মেলেনি
সুড়ঙ্গে আর কোনও জীবিত ব্যক্তির সন্ধান মেলেনি
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?