অন্ত্যেষ্টিক্রিয়ার আগে বৃদ্ধাকে জীবিত উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক
০৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:৩২আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:১৩

জীবিত মানুষকে মৃত ঘোষণার বিষয়টি নতুন কিছু নয়। সম্প্রতি ৬৬ বছরের এক বৃদ্ধাকে মৃত ঘোষণা করে এই ঘটনার পুনরাবৃত্তি ঘটালো যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যের বিশেষায়িত চিকিৎসা কেন্দ্র গ্লেন ওকস। এই অপরাধে ১০ হাজার মার্কিন ডলার জরিমানা গুনতে হয়েছে প্রতিষ্ঠানটিকে।

বুধবার (১ ফেব্রুয়ারি) আইওয়া পরিদর্শন ও আপিল বিভাগ এক প্রতিবেদনে এ তথ্য জানায়। শেষকৃত্যের জন্য তার মরদেহ 'ডেড বডি ব্যাগে' করে নিয়ে যাওয়া হচ্ছিল। হঠাৎ শ্বাস নেওয়ার জন্য তাকে হাঁস-ফাঁস করতে দেখে কবরস্থানের কর্মীরা। পরে ওই ব্যাগ থেকে তাকে জীবিত অবস্থায় পাওয়া যায়।

আলঝেইমার্স রোগে দীর্ঘদিন ধরে ভুগছিলেন তিনি। আলঝেইমার্সে আক্রান্ত রোগীর স্মৃতিশক্তি কমে যায় এমনকি বিষন্নতায় ভোগে। এই বৃদ্ধা খিঁচুনি ও ফুসফুসের সমস্যায়ও ভুগছিলেন বলে জানা গেছে।  

চিকিৎসা কেন্দ্রের এক কর্মী তদন্তকারীদের জানান, গত ৩ জানুয়ারি হঠাৎ তার হৃদস্পন্দন পাওয়া যাচ্ছিল না। প্রায় ৯০ মিনিট পর্যবেক্ষণের পর তাকে মৃত ঘোষণা করা হয়। কবরস্থানে নিয়ে যাওয়ার আগেও জীবিত থাকার কোনও ইঙ্গিত পাওয়া যায়নি বলেও জানান তিনি।

কবরস্থানে কর্মীরা তাকে ব্যাগ থেকে বের করে জীবিত পেয়ে জরুরি হেল্পলাইন ৯১১-এ কল করে। শ্বাস নিলেও কথা বলা বা আর কোনও সাড়া পাওয়া যায়নি তার। পাশের একটি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। এই ঘটনার দুই দিন পর সত্যি সত্যিই মারা যান তিনি।

তবে বৃদ্ধাকে মৃত ঘোষণার আগে প্রয়োজনীয় সেবা দেওয়ার বিষয়ে চিকিৎসা প্রতিষ্ঠানটি যথাযথ প্রমাণ দিতে ব্যর্থ হলেও স্থানীয় পুলিশ কোনও পদক্ষেপ নেয়নি। সূত্র: টাইমসনাও

/এটি/এলকে/
সম্পর্কিত
মার্কিন প্রতিরক্ষা দফতরের উপপ্রধানকে সরিয়ে দিতে উত্তরসূরি খুঁজছে হোয়াইট হাউস: রয়টার্স
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের নতুন উদ্যোগ 
আগ্রাসনের মূল্য দিয়ে যুক্তরাষ্ট্রকে পশ্চিম এশিয়া ছাড়তে বললো ইরানি সেনাবাহিনী
সর্বশেষ খবর
কামরাঙ্গীরচরে হাজারো নাগরিকের প্লাস্টিক জমা দিয়ে কেনাকাটা
কামরাঙ্গীরচরে হাজারো নাগরিকের প্লাস্টিক জমা দিয়ে কেনাকাটা
মাদ্রাসা ছাত্রকে ধর্ষণের অভিযোগে শিক্ষকসহ গ্রেফতার ৫
মাদ্রাসা ছাত্রকে ধর্ষণের অভিযোগে শিক্ষকসহ গ্রেফতার ৫
ইনফান্তিনোর পাশে আফ্রিকা, কেন এতটা আস্থা?
ইনফান্তিনোর পাশে আফ্রিকা, কেন এতটা আস্থা?
দাবি না মানলে ছয় দফা হবে সরকার পদত্যাগের এক দফা: নাসীরুদ্দীন পাটওয়ারী
দাবি না মানলে ছয় দফা হবে সরকার পদত্যাগের এক দফা: নাসীরুদ্দীন পাটওয়ারী
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?