বুলেটপ্রুফ প্রমাণে সিইওকে গাড়িতে রেখেই গুলিবর্ষণ

আন্তর্জাতিক ডেস্ক
২৮ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:১২আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:১৭

মার্সিডিজ বেঞ্চের একটি গাড়ি বুলেটপ্রুফ কিনা, তা প্রমাণ করতে অদ্ভূত কাণ্ড ঘটালেন কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ট্রেন্ট কিম্বল। এ ঘটনা ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে দেওয়ায় রীতিমতো ভাইরাল।

ইন্টারেস্টিং ইঞ্জিনিয়ারিং নামের একটি টুইটার অ্যাকাউন্ট থেকে ভিডিওটি পাবলিশ হয়েছে। তাতে দেখা গেছে, টেক্সাস আর্মারিং কর্পোরেশনের (টিএসি) সিইও কিম্বল একটি মার্সিডিজ বেঞ্জ গাড়ির ভেতরে বসে আছেন। এ সময় প্রতিষ্ঠানের বিক্রয় ও রফতানি বিষয়ক পরিচালক লরেন্স কোসাব একে-৪৭ রাইফেল নিয়ে গাড়ির কাঁচে ৮-১০ রাউন্ড গুলি ছুড়েন। যদিও গুলির কোনটাই গাড়ির কাঁচ ভেদ করতে পারেনি। গাড়ির ভেতরে সাহস নিয়ে একাই বসে ছিলেন সিইও ট্রেন্ট।

২০১৪ সালে নিজ প্রতিষ্ঠানের গাড়ির প্রচারণার স্বার্থে ভিডিও ক্লিপটি প্রকাশ করে প্রতিষ্ঠানটি। সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে ঘুরছে ভিডিওটি। নিজেদের পণ্যের প্রতি কোম্পানির আস্থাকে সাধুবাদ জানিয়ে মন্তব্যও করেছেন নেটিজেনরা। সূত্র: এনডিটিভি

ভিডিও:

/এটি/এলকে/
সম্পর্কিত
মার্কিন প্রতিরক্ষা দফতরের উপপ্রধানকে সরিয়ে দিতে উত্তরসূরি খুঁজছে হোয়াইট হাউস: রয়টার্স
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের নতুন উদ্যোগ 
আগ্রাসনের মূল্য দিয়ে যুক্তরাষ্ট্রকে পশ্চিম এশিয়া ছাড়তে বললো ইরানি সেনাবাহিনী
সর্বশেষ খবর
কাওরান বাজারে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু
কাওরান বাজারে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু
ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা  
ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা  
দরজা আটকানো নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া
দরজা আটকানো নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া
অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?