১৫ বছরেই মাস্টার্স পাস, এবার ভর্তি হচ্ছে ল’ স্কুলে

আন্তর্জাতিক ডেস্ক
০৮ মার্চ ২০২৩, ০৯:০০আপডেট : ০৮ মার্চ ২০২৩, ০৯:০০

স্কুল ও কলেজের গণ্ডি পেরিয়ে তবেই স্নাতক বা স্নাতকোত্তর অর্জনের চিন্তা করে তরুণ সমাজ। তবে এর ব্যতিক্রমও ঘটে। এরই উদাহরণ হিসেবে মাত্র ১৫ বছর বয়সে স্নাতক ও মাস্টার্স ডিগ্রি অর্জন করে এবার বিশ্ববিদ্যালয়ে আইন অধ্যয়ন করতে ভর্তি হওয়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্রের মিসিসিপির জেমস জিমি কিলিমিগ্রাস।

১৪ বছর বয়সে আইন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হয়েই ক্ষান্ত হয়নি সে। ১৭৪ নম্বর পেয়ে নিজ রাজ্য মিসিসিপি, অ্যালাবামা ও লুইজিয়ানায় প্রথম স্থানও অধিকার করেছে সে।

ওয়েস্টার্ন গভর্নর্স বিশ্ববিদ্যালয় থেকে হিসাব বিজ্ঞানে অনলাইনে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে জিমি। তবে এবার আর অনলাইনে নয়, সশরীরে বিশ্ববিদ্যালয়ে আইন অধ্যয়নের ইচ্ছে তার। মে মাসে মধ্যে নির্বাচন করতে হবে কোনও ল’ স্কুলে ভর্তি হবে সে।

জিমি বলেন, ‘আগস্টের মধ্যে ল’ স্কুলে ভর্তি হব। তবে এটি হবে সশরীরে। তাই আগ্রহ নিয়ে অপেক্ষা করছি।’

যুক্তরাষ্ট্রে ল’ স্কুলের ডিগ্রি অর্জন করতে সময় লাগে ৩ বছর। এখন ভর্তি হয়ে নির্ধারিত সময়ের মধ্যে পাস করতে পারে, তাহলে বিশ্বের অন্যতম কনিষ্ঠ আইন স্নাতকদের একজন হবে জিমি।

ইতিহাস ও সংস্কৃতি বিষয়ক ওয়েবসাইট ওল্ডেস্ট ডট কম অনুসারে, ফ্লোরিডার স্টিফেন বেকাস হলেন পৃথিবীর সর্বকনিষ্ঠ আইনে স্নাতক পাস। ১৯৮৬ সালে মাত্র ১৬ বছর বয়সে মিয়ামি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন তিনি।

জিমির বাবা ও মা বলেছেন, আমরা আগেই বুঝতে পেরেছিলাম আমাদের ছেলে অত্যন্ত মেধাবী। মাত্র ২ বছর বয়সে কথা বলার সময় বড় বড় বাক্য পুরোটা বলতে পারত সে।’

সূত্র: দ্য গার্ডিয়ান

/এটি/এএ/
সম্পর্কিত
মার্কিন প্রতিরক্ষা দফতরের উপপ্রধানকে সরিয়ে দিতে উত্তরসূরি খুঁজছে হোয়াইট হাউস: রয়টার্স
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের নতুন উদ্যোগ 
আগ্রাসনের মূল্য দিয়ে যুক্তরাষ্ট্রকে পশ্চিম এশিয়া ছাড়তে বললো ইরানি সেনাবাহিনী
সর্বশেষ খবর
কাওরান বাজারে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু
কাওরান বাজারে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু
ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা  
ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা  
দরজা আটকানো নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া
দরজা আটকানো নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া
অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?