যে পার্কে মাটি খুঁড়ে মিলছে হীরা

আন্তর্জাতিক ডেস্ক
১৬ মার্চ ২০২৩, ১৮:৪৯আপডেট : ১৬ মার্চ ২০২৩, ১৮:৪৯

‘টাকা কি কুড়িয়ে পাওয়া যায়?’ এমন আক্ষেপ সচরাচরই শোনা যায়। কেমন হয় যদি কুড়িয়ে টাকা না পেয়ে মাটি খুঁজে পাওয়া যায় হীরার টুকরো? নিঃসন্দেহেই টাকা কুড়িয়ে পাওয়ার চেয়েও উচ্চাকাঙ্ক্ষী মনে হবে বিষয়টি। শুনতেও কিছুটা অবাস্তব মনে হতে পারে।

অবাস্তব মনে হলেও আসলেই যুক্তরাষ্ট্রের একটি পার্কে মাটি খুঁড়ে পাওয়া যায় হীরা। প্রতিদিনই পার্কটি থেকে একটি-দুটি হীরার টুকরা খুঁজে পান দর্শনার্থীরা। যুক্তরাষ্ট্রের আরকানসাস অঙ্গরাজ্যের জাতীয় পার্ক এটি। হীরার খোঁজার জন্য ৩৭ দশমিক ৫ একর জায়গার বিশেষ একটি অংশ আলাদা করে চিহ্নিত করা আছে পার্কটিতে। পার্কটির নাম ক্রেটার অব ডায়মন্ডস স্টেট পার্ক।

সম্প্রতি (৪ মার্চ) পার্কটি থেকে ৩ দশমিক ২৯ ক্যারেটের বাদামী বর্ণের একটি বড় হীরা খুঁজে পেয়েছেন টেনেসি অঙ্গরাজ্য থেকে আসা পর্যটক ডেভিড অ্যান্ডারসন।

তিনি বলেন, ‘প্রথমে এটিকে সাধারণ পাথর মনে করেছিলাম। কিন্তু এটি জ্বলজ্বল করছিল। হাতে নিয়ে বুঝতে পারলাম এটি আসলেই হীরা।’

২০০৭ সালে টেলিভিশনে পার্কটির সম্পর্কে জানতে পারেন অ্যান্ডারসন। তারপর থেকেই নিয়মিত এই পার্কে তার যাতায়াত। তিনি বলেন, ‘প্রথমবার দেড় ক্যারেটের হীরা পেয়ে আমি হতবাক হয়ে গিয়েছিলাম।’

এরপর পার্কটি থেকে প্রায় ৪০০ হীরা খুঁজে পেয়েছেন তিনি।

১৯০৬ সালের পর থেকে প্রায় ৭৫ হাজার হীরা পাওয়া গেছে পার্কটি থেকে। ১৯৭২ সালে পার্কটি জাতীয়করণ করে আরকানসাস অঙ্গরাজ্য। চলতি বছরেও পার্কটি থেকে প্রায় ১২৪ টি হীরা খুঁজে পেয়েছেন দর্শনার্থীরা।

দর্শনার্থীরা পার্কে প্রবেশের পরে কর্তৃপক্ষের কাছ থেকে মাটি খোঁড়ার প্রয়োজনীয় সরঞ্জাম ভাড়া নিতে পারেন। এমনকি খুঁজে পাওয়া পাথর অথবা খনিজ বিনামূল্যে শনাক্তও করে দেয় পার্ক কর্তৃপক্ষ।

সবচেয়ে মজার বিষয় হলো, খুঁজে পাওয়া হীরে সঙ্গে করে নিয়ে যেতে পারেন দর্শনার্থীরা।

সূত্র: বিবিসি

/এএ/
সম্পর্কিত
মার্কিন প্রতিরক্ষা দফতরের উপপ্রধানকে সরিয়ে দিতে উত্তরসূরি খুঁজছে হোয়াইট হাউস: রয়টার্স
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের নতুন উদ্যোগ 
আগ্রাসনের মূল্য দিয়ে যুক্তরাষ্ট্রকে পশ্চিম এশিয়া ছাড়তে বললো ইরানি সেনাবাহিনী
সর্বশেষ খবর
ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা  
ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা  
দরজা আটকানো নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া
দরজা আটকানো নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া
অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
সুড়ঙ্গে আর কোনও জীবিত ব্যক্তির সন্ধান মেলেনি
সুড়ঙ্গে আর কোনও জীবিত ব্যক্তির সন্ধান মেলেনি
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?