দরজা খুলতেই পায়ে কুমিরের কামড়

আন্তর্জাতিক ডেস্ক
২০ মার্চ ২০২৩, ০৭:০০আপডেট : ২০ মার্চ ২০২৩, ০৭:০০

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের এক ব্যক্তি নিজের বাড়ির সদর দরজা খুলতেই ৯ ফুট দীর্ঘ একটি কুমির তাকে কামড় দিয়েছে। শব্দ শুনে বাইরে কী আছে দেখার জন্য তিনি দরজা খুলেছিলেন।

ডেটোনা সৈকতের বাসিন্দা স্কট হলিংসওর্থ স্থানীয় একটি টেলিভিশনকে বলেছেন, তিনি ও তার স্ত্রী টিভি দেখছিলেন। এ সময় দরজায় শব্দ শুনতে পান। কীসের শব্দ খুঁজতে তিনি দরজা খুলেছিলেন।

তিনি বলেন, আমি দ্রুত দরজা খুলে বাইরে পা দেই এবং বাতি জ্বালানোর চেষ্টা করছিলাম। কিন্তু দরজা থেকে পুরোপুরি বের হওয়ার আগেই কিছু একটা আমার পা কামড়ে ধরে। পরে এটিকে কুমির বলে চিনতে পারি।

তিনি আরও বলেন, আমি একেবারে অবাক হয়ে যাই। আমার মনে হচ্ছে কুমির আমাকে দেখে চমকে গেছে।

হলিংসওর্থের উরুতে কামড় দিয়েছে কুমিরটি। তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে শিগগিরই পুরোপুরি সুস্থ হবেন।

পরে ফ্লোরিডয়ার মৎস ও বণ্যপ্রাণী সংরক্ষণ কমিশন কুমিরটিকে খুঁজে পেয়েছে এবং হত্যা করা হয়েছে।

ফ্লোরিডায় কুমিরের বংশ বিস্তার দ্রুত হচ্ছে। সংখ্যা বৃদ্ধির ফলে এগুলো জলাভূমিতে চরে বেড়ায়। কুমিরের আক্রমণে আহত হওয়ার ঘটনা বিরল হলেও মাঝে মধ্যেই ঘটছে।

গত মাসে ৮৫ বছর বয়সী এক বৃদ্ধা নিজের কুকুর নিয়ে হাঁটছিলেন। একটি কুমির তাকে টেনে নিয়ে পুকুরে ফেলে দেয়। এতে তার মৃত্যু হয়। দক্ষিণ-পূর্ব ফ্লোরিডার এই নারী নিজের পোষা কুকুরকে কুমিরের আক্রমণ থেকে রক্ষার চেষ্টা করছিলেন।

সূত্র: দ্য গার্ডিয়ান

/এএ/
সম্পর্কিত
মার্কিন প্রতিরক্ষা দফতরের উপপ্রধানকে সরিয়ে দিতে উত্তরসূরি খুঁজছে হোয়াইট হাউস: রয়টার্স
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের নতুন উদ্যোগ 
আগ্রাসনের মূল্য দিয়ে যুক্তরাষ্ট্রকে পশ্চিম এশিয়া ছাড়তে বললো ইরানি সেনাবাহিনী
সর্বশেষ খবর
ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা  
ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা  
দরজা আটকানো নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া
দরজা আটকানো নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া
অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
সুড়ঙ্গে আর কোনও জীবিত ব্যক্তির সন্ধান মেলেনি
সুড়ঙ্গে আর কোনও জীবিত ব্যক্তির সন্ধান মেলেনি
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?