বাংলাদেশকে ১০ কোটির বেশি কোভিড টিকা দিয়েছে যুক্তরাষ্ট্র

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ নভেম্বর ২০২২, ১৯:৪৫আপডেট : ০৯ নভেম্বর ২০২২, ১৯:৪৫

বাংলাদেশকে ১০ কোটির (১০০ মিলিয়ন) বেশি কোভিড টিকা দিয়েছে যুক্তরাষ্ট্র। এ উপলক্ষে বুধবার (৯ নভেম্বর) নারায়ণগঞ্জের মেয়র ডা. সেলিনা হায়াত আইভি এবং নারায়ণগঞ্জ কালেক্টরেট প্রিপারেটরি স্কুলের শিক্ষার্থীদের সঙ্গে যোগ দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস।

মার্কিন দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ সপ্তাহের শুরুতে আরও ৬০ লাখ শিশুকে কোভিড-১৯ টিকা অনুদানের মাধ্যমে বাংলাদেশে মোট আমেরিকান টিকা অনুদানের পরিমাণ দাঁড়িয়েছে ১০ কোটির বেশি। এর ফলে যুক্তরাষ্ট্রকে বাংলাদেশের প্রাপ্ত সবচেয়ে বেশি কোভিড-১৯ ভ্যাকসিন দাতাদেশে উন্নীত করেছে। বাংলাদেশে এখন পর্যন্ত যত আন্তর্জাতিক কোভিড-১৯ টিকা অনুদান পেয়েছে তার ৭০ শতাংশের বেশি আমেরিকার অনুদান।

নারায়ণগঞ্জে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস

রাষ্ট্রদূত হাস বলেছেন, ‘এই মাইলফলক আমাদের দুই দেশের মধ্যকার শক্তিশালী অংশীদারিত্বের গুরুত্ব তুলে ধরে এবং বাংলাদেশ তার প্রায় ৭৫ শতাংশ জনগোষ্ঠীকে টিকা দেওয়ার ক্ষেত্রে যে দুর্দান্ত অগ্রগতি দেখিয়েছে, এটি তার একটি অংশমাত্র।’

নারায়ণগঞ্জে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস

মহামারি শুরুর পর থেকে যুক্তরাষ্ট্রের সহায়তা

৬৪টি জেলায় নিরাপদে টিকাদানের লক্ষ্যে ৫০ হাজার স্বাস্থ্য সেবাকর্মী ও অন্যান্য কর্মীদের প্রশিক্ষণ দিয়েছে যুক্তরাষ্ট্র। প্রত্যন্ত অঞ্চলে ৭ কোটি ১০ লাখ ডোজ টিকা সরবরাহের জন্য ১৮টি ফ্রিজার ভ্যান, ৭৫০টি ফ্রিজার ইউনিট ও ৮ হাজার ভ্যাকসিন ক্যারিয়ার দিয়েছে। সরাসরি ৮ কোটি ৪০ লাখ টিকা প্রয়োগ করেছে।

/এসএসজেড/এফএস/
সম্পর্কিত
যুক্তরাষ্ট্রে ৩৫ বছরের রেকর্ড ভাঙলো হামের প্রাদুর্ভাব, বাড়ছে ঝুঁকি
চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে কী কথা হলো ড. খলিলুর রহমানের
বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতেও অব্যাহত থাকবে: নাহিদ ইসলাম
সর্বশেষ খবর
২০২৬ সালে সাজসজ্জার নতুন স্ট্যাটাস সিম্বল ‘খালি নখ’
২০২৬ সালে সাজসজ্জার নতুন স্ট্যাটাস সিম্বল ‘খালি নখ’
অনলাইনে চাঁদপুরের ইলিশ অর্ডার, মাছও পেলো না, টাকাও গেলো
অনলাইনে চাঁদপুরের ইলিশ অর্ডার, মাছও পেলো না, টাকাও গেলো
হজে কমলো বিমানের ভাড়া
হজে কমলো বিমানের ভাড়া
গ্যাসের চাপ কমে যাওয়ার কারণ জানালেন জ্বালানিমন্ত্রী 
গ্যাসের চাপ কমে যাওয়ার কারণ জানালেন জ্বালানিমন্ত্রী 
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার