পদ্মফুলে মনোরম গোপালগঞ্জের বলাকইড় বিল

মোজাম্মেল হোসেন মুন্না, গোপালগঞ্জ
০৫ সেপ্টেম্বর ২০২০, ১৮:০০ আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২০, ০৭:৪৫

বলাকইড় বিলের পদ্মফুল গোপালগঞ্জ জেলায় রয়েছে অসংখ্য বিল। এর মধ্যে অন্যতম সদর উপজেলার বলাকইড় বিল। এটি জেলা সদর থেকে ১২ কিলোমিটার দূরে। ১৯৮৮ সালের বন্যার পর থেকে বর্ষাকালে এতে প্রাকৃতিকভাবে পদ্মফুল জন্মে। এখন এটি পদ্মবিল নামে পরিচিত হয়ে উঠেছে।
বলাকইড় বিলের দিকে দূর থেকে তাকালে মনে হবে যেন ফুলের বিছানা পেতে রাখা! চোখ যতদূর যায় শুধু পদ্ম আর পদ্ম। বিস্তীর্ণ এলাকা জুড়ে গোলাপি ও সাদা রঙের পদ্ম দেখলে মন জুড়িয়ে যায়। পদ্মকে বলা হয় জলজ ফুলের রানী। প্রতিদিনই এমন অপরূপ দৃশ্য দেখতে বন্ধু ও পরিবার নিয়ে ভিড় করে দর্শনার্থীরা। নৌকায় ঘুরে বিলের সৌন্দর্য উপভোগ করেন তারা।
বলাকইড় বিলের পদ্মফুল বিল থেকে পদ্মফুল তুলে বাজারে বিক্রির মাধ্যমে জীবিকা নির্বাহ করছে স্থানীয় শত শত দরিদ্র পরিবার। সনাতন ধর্মাবলম্বীদের পূজায় পদ্মফুলের চাহিদা থাকায় ভোর থেকে দুপুর পর্যন্ত বাজারে বেচাকেনা চলে। শহরে একেকটি ফুল ১০-১৫ টাকায় বিক্রি হয়ে থাকে। এছাড়া এই বিলের পদ্মফুল ঢাকা, খুলনা, মাদারীপুরসহ বিভিন্ন জেলায় বিক্রির জন্য নিয়ে যাচ্ছে পাইকাররা। এর মাধ্যমে স্থানীয়দের আয়ের পথ তৈরি হয়েছে।

বলাকইড় বিলের পদ্মফুল বলাকইড় বিল ও পদ্ম দেখতে ঢাকা থেকে এসেছেন ব্যবসায়ী মো. সাইফুল ইসলাম। তার কথায়, ‘করোনার কারণে কয়েকমাস গৃহবন্দি থাকতে হয়েছে। অনেকদিন পর বন্ধুদের সঙ্গে বলাকইড় বিলে এসেছি। এখানে পদ্মফুলের সৌন্দর্য দেখে মন ভরে গেলো।’

বলাকইড় বিলের পদ্মফুল বিলের সৌন্দর্য দেখে আরও বেশ কয়েকজন ভ্রমণপ্রেমী মুগ্ধতা প্রকাশ করেন। তাদের মন্তব্য, ‘প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত এই এলাকা রক্ষণাবেক্ষণে সরকারের পদক্ষেপ নেওয়া প্রয়োজন। এর মাধ্যমে নতুন প্রজন্ম প্রকৃতিপ্রেমী হিসেবে গড়ে উঠবে। একইসঙ্গে পর্যটনের সম্ভাবনা দেখে দেবে।’

/জেএইচ/
সম্পর্কিত
আওয়ামী সন্ত্রাসীদের যেখানে পাওয়া যাবে, সেখানেই প্রতিহত করা হবে: এস এম জিলানী
গোপালগঞ্জে সড়কে প্রাণ গেলো বীর মুক্তিযোদ্ধাসহ ৩ জনের
গোপালগঞ্জ থেকে সাক্ষ্য দিতে যাওয়া ব্যক্তির ওপর পটুয়াখালী আদালতে হামলা
সর্বশেষ খবর
থাইল্যান্ডের বিমানবন্দরে দুই দিন ধরে আটকা বাংলাদেশের খেলোয়াড়েরা 
থাইল্যান্ডের বিমানবন্দরে দুই দিন ধরে আটকা বাংলাদেশের খেলোয়াড়েরা 
‘ভয়াবহ যুদ্ধ’ হলেও অটল থাকবে ইরান: আরাঘচি
‘ভয়াবহ যুদ্ধ’ হলেও অটল থাকবে ইরান: আরাঘচি
সাতসকালে ইজিবাইকের পেছনে ট্রাকের ধাক্কা, নিহত ৩
সাতসকালে ইজিবাইকের পেছনে ট্রাকের ধাক্কা, নিহত ৩
৯ বছর পর জাপানের প্রেক্ষাগৃহে আমির, মুক্তি পাবে কোন ছবি
৯ বছর পর জাপানের প্রেক্ষাগৃহে আমির, মুক্তি পাবে কোন ছবি
সর্বাধিক পঠিত
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
৩৯৬ কোটিতে ঢাকা-সিলেট মহাসড়কে নতুন গতি, দূরত্ব কমবে ৪০ কিলোমিটার
৩৯৬ কোটিতে ঢাকা-সিলেট মহাসড়কে নতুন গতি, দূরত্ব কমবে ৪০ কিলোমিটার
বাংলাদেশের অধিনায়কত্বের দায়িত্ব নিতে চেয়েছিলেন হামজা, কিন্তু...
বাংলাদেশের অধিনায়কত্বের দায়িত্ব নিতে চেয়েছিলেন হামজা, কিন্তু...
দেশের সব বিভাগের আইনজীবীদের জন্য নতুন সিদ্ধান্ত
দেশের সব বিভাগের আইনজীবীদের জন্য নতুন সিদ্ধান্ত
সরকারকে সতর্ক করে আসিফ নজরুল বললেন, ‘এগুলো স্পষ্ট ওয়েক-আপ কল’
সরকারকে সতর্ক করে আসিফ নজরুল বললেন, ‘এগুলো স্পষ্ট ওয়েক-আপ কল’