‘নায়ক তো নায়িকার পাশে দাঁড়াবেই’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ আগস্ট ২০২১, ১৭:৪২আপডেট : ১৩ আগস্ট ২০২১, ২২:২৫

চিত্রনায়িকা পরীমণির মামলায় আদালতে তার পক্ষের আইনজীবীদের মধ্যে রয়েছেন ঢালিউডের একজন অভিনয়শিল্পীও। আইনজীবী মুজিবুর রহমানের দলের প্রধান তিন সহকারী আইনজীবীর অন্যতম অভিনয়শিল্পী ও আইনজীবী আমান রেজা।

আজ শুক্রবার (১৩ আগস্ট) পরীমণির মামলার জামিন আবেদনের শুনানির আগে আদালত প্রাঙ্গণে কথা হয় আমান রেজার সঙ্গে। বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, নায়কের কাজই তো নায়িকার পাশে দাঁড়ানো। সহকর্মী ও সহযোদ্ধার জন্য লড়তে পারাটা দায়িত্বের পাশাপাশি একরকম তৃপ্তিরও। তিনি বলেন, এর আগেও চলচ্চিত্র বিষয়ক কয়েকটি মামলায় আমি লড়েছি।

তিনি আরও বলেন, অ্যাডভোকেটের পাশাপাশি একজন অভিনয়শিল্পী আমি। এর আগে পরীমণির মামলার শুনানির প্রথম দিন ঢাকার বাইরে থাকায় আদালতে উপস্থিত থাকতে পারিনি। তবে আজ থাকতে পেরে ভালো লাগছে। পরীমণি আমার কলিগ বা সহ-অভিনয়শিল্পী, যদিও এটা বড় ব্যাপার না, সবারই জামিন পাওয়ার অধিকার আছে। আমি যেটা করছি সেটা শিল্পী হিসেবে না, একজন আইনজীবী হিসেবে তার পক্ষে আদালতে আছি। পরীমণির সঙ্গে কখনও চলচ্চিত্রে একসাথে কাজ করা হয়ে ওঠেনি। চলচ্চিত্রে আমি অনেক কাজ করেছি। আমার অনেক বিজ্ঞাপন করা হয়েছে। এখনও নিয়মিত কাজ করছি। আমরা আদালতে পরীমণির জামিনের চেষ্টা করছি।

পরীমণির পক্ষের আইনজীবী মুজিবুর রহমানের দলের ৮ সদস্যের মধ্যে আরও রয়েছেন নীলাঞ্জনা রিফাত সৌরভী।

উল্লেখ্য, আজ শুক্রবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ধীমান চন্দ্র মণ্ডলের আদালতে আসামি পক্ষের আইনজীবীরা পরীমণির জামিনের আবেদন করলে নামঞ্জুর করেন আদালত।

আরও পড়ুন: জামিন নামঞ্জুর, কারাগারে পরীমণি
মাদকের মামলায় ৪ দিনের রিমান্ডে পরীমণি

/এমএইচজে/এমএস/এমওএফ/
টাইমলাইন: পরীমণি
০৫ জানুয়ারি ২০২২, ১১:১২
২৭ ডিসেম্বর ২০২১, ১৫:২৩
০১ ডিসেম্বর ২০২১, ১১:৫২
২৬ অক্টোবর ২০২১, ০৯:৫৭
১৫ সেপ্টেম্বর ২০২১, ১৩:১০
১৫ সেপ্টেম্বর ২০২১, ১২:০৮
১৫ সেপ্টেম্বর ২০২১, ১১:১০
০৭ সেপ্টেম্বর ২০২১, ২০:১৩
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম