ইসলামি বক্তা মুফতি রিজওয়ান রফিকী গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ সেপ্টেম্বর ২০২১, ১৪:০৩আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২১, ১৬:৫০

‘তরুণ সমাজকে উস্কানি’ দেওয়ার অভিযোগে ইসলামি বক্তা মুফতি রিজওয়ান রফিকীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) রাতে রাজধানীর বাসাবো এলাকা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা মতিঝিল বিভাগ।

শনিবার (১৮ সেপ্টেম্বর) ডিএমপি মিডিয়া সেন্টারে গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার একেএম হাফিজ আক্তার এ তথ্য জানান।

তিনি বলেন, সম্প্রতি আমরা দেখেছি, হেফাজতে ইসলামের যেসব নেতা গ্রেফতার হয়েছেন, মুফতি রিজওয়ান রফিকী তাদের মুক্তির জন্য বিভিন্ন প্লাটফর্মে বিভিন্ন ধরনের উস্কানিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছেন। তিনি মাঠ পর্যায়ে তরুণ সমাজের মধ্যে উস্কানি দেওয়ার কাজ করে যাচ্ছেন। আমরা তাকে সেই মামলায় গ্রেফতার দেখিয়েছি। তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে।

এ দিকে শনিবার (১৮ সেপ্টেম্বর) বিকালে জাতীয় প্রেসক্লাবে ‘তরুণ আলেমসমাজ, সদ্য মারা যাওয়া শীর্ষ ওলামায়ে কেরামের স্মরণে’ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হওয়ার কথা। এই অনুষ্ঠানের আয়োজক কমিটিতে ছিলেন মুফতি রিজওয়ান রফিকী।

/আরটি/ইউএস/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম