সানস্ক্রিন ব্যবহার করলেই ঘেমে যায় ত্বক? জেনে নিন সমাধান

লাইফস্টাইল ডেস্ক
২৯ এপ্রিল ২০২২, ১৬:৩৮ আপডেট : ২৯ এপ্রিল ২০২২, ১৬:৩৮

সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মি থেকে ত্বক বাঁচাতে সানস্ক্রিন ব্যবহারের বিকল্প নেই। তবে অনেকে সানস্ক্রিন ব্যবহার করলেই ঘেমে যান। অতিরিক্ত ঘাম ও তেলতেলে ত্বকের ভয়ে সানস্ক্রিন ব্যবহার না করলে কিন্তু উল্টো বিপদ হবে ত্বকের জন্যই। জেনে নিন কীভাবে সানস্ক্রিন ব্যবহার করলে ঘাম হবে না।

সানস্ক্রিন ব্যবহার করলেই ঘেমে যায় ত্বক? জেনে নিন সমাধান

সানস্ক্রিন কেনার সময় যেসব বিষয়ে লক্ষ রাখবেন

  • এসপিএফ ৩০ ক্ষতি আটকাতে পারে ৯৭ শতাংশ। আবার এসপিএফ ১৫ পারে ৯৩ শতাংশ। তাই কেনার সময় এসপিএফ ৩০ যুক্ত সানস্ক্রিন ব্যবহার কিনুন।
  • সানস্ক্রিন কেনার আগে লেবেলে পিএ+, পিএ++, পিএ+++ এরকম কিছু লেখা আছে কিনা দেখে নিন। যতগুলো প্লাস চিহ্ন থাকবে, আপনার ত্বকও ততই সুরক্ষিত থাকবে।
  • নন-কমেডোজেনিক সানস্ক্রিন কিনুন। এই সানস্ক্রিন ত্বকের রোমছিদ্র বন্ধ করবে না, ফলে ব্রণ বা ঘামের সমস্যা হবে না।
  • ত্বকের সান প্রোটেকশন খুব ভারী হলে অস্বস্তি হয় বেশি। তাই হালকা মিস্টের মতো সানস্ক্রিন স্প্রে ব্যবহার করতে পারেন। তবে হাত ও পায়ের ত্বকে ভালো করে লাগান লোশন।

যেভাবে ব্যবহার করলে ঘাম কম হবে  

  • বাইরে বের হওয়ার অন্তত ২০ মিনিট আগে ব্যবহার করুন সানস্ক্রিন লোশন।
  • নতুন কোনও ব্র্যান্ডের সানস্ক্রিন ব্যবহার করার আগে অবশ্যই প্যাচ টেস্ট করে দেখবেন ত্বকে অ্যালার্জি হচ্ছে কিনা।
  • ত্বক যদি তেলতেলে হয়, তবে জেল বেসড বা ওয়াটার বেসড সানস্ক্রিন ব্যবহার করবেন। শুষ্ক ত্বক হলে বেছে নিন অয়েল বেসড সানস্ক্রিন।
  • সানস্ক্রিনের মধ্যে একটু জল মিশিয়ে দিন। এর মধ্যে থাকা রাসায়নিকের ঘনত্বকেও জল অনেকটা লঘু করে দেবে। আর ঘাম কমে যাবে অনেকটাই।
  • ঘাম হবার ভয়ে সানস্ক্রিন মাখা বন্ধ করার কোনও কারণই নেই, বরং এই সব উপায়ে সানস্ক্রিন মাখলে সূর্যালোক থেকে দূরে রাখুন ত্বক।
/এনএ/
সম্পর্কিত
ত্বকের যত্নে নতুন ট্রেন্ড ‘ইলেকট্রোলাইট ক্রিম’ কতটা নিরাপদ
ব্রণ কমাতে মুখ ধোয়ার সময় এই ভুলগুলো এড়িয়ে চলুন
ঘুম আসছে না? শোয়ার আগে কাজে লাগতে পারে যে ৩ আধুনিক যন্ত্র
সর্বশেষ খবর
রাজধানীতে গ্রেফতার আরও ৪১৪ জন, বিপুল অস্ত্র-মাদক উদ্ধার
রাজধানীতে গ্রেফতার আরও ৪১৪ জন, বিপুল অস্ত্র-মাদক উদ্ধার
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় কুষ্টিয়া বিএনপি জড়িত নয়: রাশেদ খাঁন 
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় কুষ্টিয়া বিএনপি জড়িত নয়: রাশেদ খাঁন 
চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে মার্কিন নারী গ্রেফতার
তাইওয়ানের রাজ পরিবারের ওপর নজরদারি চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে মার্কিন নারী গ্রেফতার
বাজারে আসার পরপরই আইফোন ১৮ প্রোর রং বদলে যাওয়ার অভিযোগ
বাজারে আসার পরপরই আইফোন ১৮ প্রোর রং বদলে যাওয়ার অভিযোগ
সর্বাধিক পঠিত
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
২৫০ কোটি ডলারের স্টেডিয়াম নির্মাণ স্থগিত করলো সৌদি আরব
২৫০ কোটি ডলারের স্টেডিয়াম নির্মাণ স্থগিত করলো সৌদি আরব
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
পিচ্চি রাজা পালিয়ে যাওয়ার চাঞ্চল্যকর তথ্য, দুই পুলিশ কর্মকর্তা গ্রেফতার
পিচ্চি রাজা পালিয়ে যাওয়ার চাঞ্চল্যকর তথ্য, দুই পুলিশ কর্মকর্তা গ্রেফতার