গোলাপি লবণ কি সাধারণ লবণের চেয়ে বেশি স্বাস্থ্যকর?

লাইফস্টাইল ডেস্ক
২৯ মে ২০২২, ১৭:১০আপডেট : ২৯ মে ২০২২, ১৭:১০

গোলাপি লবণের আর এক নাম হিমালয়ান সল্ট৷ উত্তর পাকিস্তানের একাংশ পর্বতশ্রেণীর নাম ‘সল্ট রেঞ্জ।’ ভূপ্রকৃতিতে অত্যাধিক লবণের উপস্থিতির কারণেই এই নামকরণ৷ এই অংশেই পাওয়া যায় হালকা গোলাপি রঙের এই লবণ।

বিশেষজ্ঞদের মতে, প্রায় ৮৪ রকম খনিজে পরিপূর্ণ এই হিমালয়ান সল্ট৷ একটি জগের এক চতুর্থাংশে গোলাপি লবণ নিয়ে জগ ভর্তি করে ফেলুন পানি দিয়ে। এবার এই মিশ্রণ থেকে রোজ এক চামচ করে নিয়ে এক গ্লাস পানিতে মিশিয়ে সকালে পান করুন৷ শরীর থেকে দূষিত পদার্থ বেরিয়ে যাবে।

শ্বাসযন্ত্রের সমস্যায় পিঙ্ক সল্ট ব্যবহার করা হয়৷ তৈরি করা হয় সল্ট ইনহেলার৷ এর অ্যান্টি ব্যাকটেরিয়াল ও অ্যান্টি মাইক্রোবিয়াল গুণ ফুসফুস ও সাইনাস পরিষ্কার রাখে৷ মৌসুমি অ্যালার্জি এবং বুকের যে কোনও সংক্রমণে পিঙ্ক সল্ট ফলপ্রসূ৷

সাধারণ লবণের তুলনায় সোডিয়াম কম হওয়ায় উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে অনেক বেশি কার্যকর পিঙ্ক সল্ট৷ তাছাড়া এই লবণের গুণে শরীর পানিশূন্য হয়ে পড়ে না৷ ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম থাকে বলে হাড় মজবুত রাখতেও পিঙ্ক সল্ট অপরিহার্য৷

পিঙ্ক সল্ট খেলে হরমোনের ভারসাম্য বজায় থাকে৷ এটি সাহায্য করে পরিপাক ক্রিয়াতেও ৷ পিঙ্ক সল্টের প্রভাবে উৎসেচক ক্ষরিত হয়৷ ফলে খাবার হজমে সাহায্য করে।

বাথসল্ট হিসেবেও ব্যবহার করা যায় গোলাপি লবণ৷ ব্রণসহ অন্যান্য সমস্যা কমিয়ে ত্বক মসৃণ রাখে এটি৷ পিঙ্ক সল্টে তৈরি ল্যাম্পও ব্যবহার করতে পারেন৷ এর ফলে ঘর আলোকিত হওয়ার পাশাপাশি ঘরের বাতাসও বিশুদ্ধ থাকে৷

/এনএ/
সম্পর্কিত
অতিরিক্ত শরীরের চর্বি কমাতে ৫ দিনের জিম পরিকল্পনা দিলেন ফ্যাট লস বিশেষজ্ঞ
ওজন কমছে, কিন্তু ঝরছে না মেদ? নজর রাখুন ৫ লক্ষণে
চিনির পরিবর্তে রান্নায় দিন ৯ উপকরণ, বাড়বে স্বাদ ও মিষ্টি
সর্বশেষ খবর
দেশে এলো কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে মারা যাওয়া ৫ বাংলাদেশির মরদেহ
দেশে এলো কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে মারা যাওয়া ৫ বাংলাদেশির মরদেহ
ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা, তদন্তে উচ্চপর্যায়ের কমিটি
ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা, তদন্তে উচ্চপর্যায়ের কমিটি
চিকিৎসককে মারধর, গ্রেফতার আসামির ৫ দিনের রিমান্ড
চিকিৎসককে মারধর, গ্রেফতার আসামির ৫ দিনের রিমান্ড
হঠাৎ তেজগাঁও থানা পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী
হঠাৎ তেজগাঁও থানা পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্ব পাচ্ছেন দুই মন্ত্রী
নতুন দায়িত্ব পাচ্ছেন দুই মন্ত্রী
মালয়েশিয়ায় কর্মী নিয়োগে ২৫ বাংলাদেশি এজেন্সির তালিকা প্রকাশ
মালয়েশিয়ায় কর্মী নিয়োগে ২৫ বাংলাদেশি এজেন্সির তালিকা প্রকাশ
এক মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রী?
এক মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রী?
মধ্যরাতে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নিয়ে যা লিখলেন প্রধানমন্ত্রী
মধ্যরাতে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নিয়ে যা লিখলেন প্রধানমন্ত্রী
মন্ত্রিসভায় রদবদল: নতুন সদস্যরা কে কোন মন্ত্রণালয়ে
মন্ত্রিসভায় রদবদল: নতুন সদস্যরা কে কোন মন্ত্রণালয়ে