স্মৃতিশক্তি বাড়ায় বিট

জীবনযাপন ডেস্ক
১৩ সেপ্টেম্বর ২০২২, ১৯:০৫আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২২, ১৯:০৫

রঙিন সবজি বিটরুট দেখতে যেমন আকর্ষণীয়, তেমনি পুষ্টিগুণের দিক থেকেও অনন্য। টাইমস অব ইন্ডিয়ায় প্রকাশিত এক প্রতিবেদনে ডা. মাইকেল মোসলে জানাচ্ছেন, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মস্তিষ্কের ক্ষমতা হ্রাস পায়। মানুষ ভুলে যেতে শুরু করে। তবে বয়স বাড়লেও মস্তিষ্কের ক্ষমতা ধরে রাখতে সাহায্য করে বিট।  

মোসলে বলছেন; বিশেষ এই সবজিটি শরীরকে তো ভালো রাখেই, পাশাপাশি মস্তিষ্কের কোষকে উদ্দীপিত করে। দেহে অক্সিজেনের কার্যকরী ব্যবহারে বিটের ভূমিকা আছে বলে দৌড়বিদ ও অন্য খেলোয়াড়েরা নিয়মিত বিট খান।

বিটের নাইট্রেট উপাদান মস্তিষ্কে রক্ত সঞ্চালন বাড়িয়ে বার্ধক্যজনিত বিভিন্ন মানসিক সমস্যা, যেমন ডিমেনশিয়া, স্মৃতিভ্রংশ ইত্যাদির ক্ষেত্রে খুবই ভালো ফল দিতে পারে।

বিটের রস খাওয়ার কয়েক ঘণ্ঢার মধ্যে সিস্টোলিক রক্তচাপ ৪–৫ পয়েন্ট কমে যায়৷ শরীরচর্চা করার আগে এক গ্লাস খেলে সামর্থ বাড়ে৷ নিয়মিত খেলে বাড়ে রোগপ্রতিরোধ ক্ষমতা৷ হৃদরোগ ও ক্যানসার ঠেকাতে এর ভূমিকা অপরিসীম৷ হৃদরোগের প্রকোপ কমাতেও বিট বেশ কার্যকর৷

/এনএ/
সম্পর্কিত
তাপপ্রবাহে সুস্থ থাকতে করণীয়
পরিচ্ছন্ন হাত: স্বাস্থ্য, সৌন্দর্য ও ব্যক্তিত্বের প্রতিচ্ছবি
মাদক ও অনলাইন গেমের কম্বিনেশনে কল্পনার ভয়াবহ জগত, চেনেন কি?
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম