মুরগির মাংস, লেবু ও ধনেপাতা দিয়ে স্যুপ বানাবেন যেভাবে

জীবনযাপন ডেস্ক
২৬ নভেম্বর ২০২৪, ২০:৩৫আপডেট : ২৬ নভেম্বর ২০২৪, ২০:৩৫

শীতের রেশ চলে এসেছে আবহাওয়ায়। এই সময় গলা খুসখুস করা বা ঠান্ডার অস্বস্তি বেড়ে যায়। এক বাটি ধোঁয়া ওঠা স্যুপ আপনাকে স্বস্তি দিতে পারে শীতের দিনে। ধনেপাতার চমৎকার সুগন্ধ ও লেবুর স্বাদে বানিয়ে ফেলতে পারেন চিকেন স্যুপ। জেনে নিন রেসিপি। 

যা যা লাগবে
২৫০ গ্রাম মুরগির মাংস
১ ইঞ্চি আদা
১টি কাঁচা মরিচ
মাখন প্রয়োজন মতো
প্রয়োজন মতো গোলমরিচের গুঁড়া
১ চা চামচ ভিনেগার
২ টেবিল চামচ লেবুর রস
৫ কোয়া রসুন
মুঠোভর্তি ধনেপাতা
২ চা চামচ কর্ন ফ্লাওয়ার
প্রয়োজন অনুযায়ী লবণ

প্রস্তুত প্রণালি
প্যানে মুরগির মাংসের টুকরা ও পানি দিন। মাংস ডুবে থাকবে এমন পরিমাণে দেবেন পানি।  সঙ্গে স্বাদ মতো লবণ, আধা ইঞ্চি আদা এবং কয়েকটি ধনে পাতা দিন। ১৫ মিনিট ফোটান। এরপর মুরগির মাংস বের করে একটু ঠান্ডা করে কাঁটাচামচ বা ছুরি দিয়ে ছিঁড়ে নিন। 

একটি প্যানে মাখন গলিয়ে  কাটা রসুন এবং আদা দিন। সঙ্গে অর্ধেক সবুজ মরিচ চিঁড়ে দিয়ে দিন। নেড়েচেড়ে ভেজে ১ কাপ মুরগির স্টক এবং ২ কাপ পানি ও ছিঁড়ে রাখা মুরগির মাংস দিয়ে দিন। ফুটিয়ে নিন কিছুক্ষণ। লবণ এবং গোলমরিচের গুঁড়া দিয়ে সিজন করুন এবং ভিনেগার দিন। ২ টেবিল চামচ লেবুর রস ও গুলে রাখা কর্নফ্লাওয়ার দিয়ে দিন। ধনেপাতা কুচি করে দিন। নেড়েচেড়ে নামিয়ে পরিবেশন করুন গরম গরম। 

/এনএ/
সম্পর্কিত
গরুর মাংসে ভিন্ন স্বাদের ১০ পদ, তৈরি করুন সহজেই
মজাদার আখনি বিরিয়ানি রেসিপি
ঝাল-মসলার কড়া স্বাদে ভিন্ন এক মজাদার পদ ‘মাটন টিক্কা মাসালা ফ্রাই’
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী