রাতের মেন্যুতে রাখতে পারেন মাংসের এই ২ সালাদ

জীবনযাপন ডেস্ক
৩১ মার্চ ২০২৫, ১৭:১৭আপডেট : ০১ এপ্রিল ২০২৫, ০১:১১

ঈদের দিনজুড়েই খাওয়া হয় বিরিয়ানি, পোলাও বা এই ধরনের ভারী খাবার। থাকে মাছ-মাংসের নানা মসলাদার আইটেমও। অতিরিক্ত খাওয়ার ফলে হজমের সমস্যা, অস্বস্তি কিংবা কোষ্ঠকাঠিন্যের সমস্যা হতে পারে। তাই রাতের মেন্যুতে ভারী খাবারের বদলে রাখতে পারেন সালাদ ধরনের সহজপাচ্য খাবার। এতে অতিরিক্ত খাবারের সাথে ব্যালেন্স করাও হবে বেশ। জেনে নিন দুই ধরনের সালাদের রেসিপি। 

গ্রিলড চিকেন লেটুস সালাদ। ছবি- সংগৃহীত

গ্রিলড চিকেন লেটুস সালাদ
গ্রিলড চিকেন লেটুস সালাদ বানিয়ে ফেলতে পারেন ডিনারে। এজন্য লাগবে গ্রিলড চিকেন ব্রেস্ট পিস ১টি, লেটুস পাতা ৪-৫টি, লাল ক্যাপসিকাম, চিকন করে কাটা শসা, পেঁয়াজ কুচি, আধা চা চামচ মেয়নিজ, আধা চা চামচ চিলি ফ্লেক্স, ১ চা চামচ মধু ও স্বাদ মতো লবণ। প্রথমে গ্রিলড চিকেন ব্রেস্ট পিস কিউব করে কেটে নিতে হবে। তারপর একে একে লেটুস পাতা, ক্যাপসিকাম, শসা, পেঁয়াজ কুচি দিতে হবে। মেয়নিজ, চিলি ফ্লেক্স, মধু এবং লবণ দিয়ে একত্রে মিশিয়ে দিলেই হয়ে গেল গ্রিলড চিকেন লেটুস সালাদ।

থাই বিফ সালাদ। ছবি- সংগৃহীত


থাই বিফ সালাদ 
আধা কেজি গরুর মাংসের বড় টুকরা বেকিং পাউডার দিয়ে মেখে অল্প তেলে ভেজে নিন। ভাজা হলে পাতলা করে কেটে নিন। চাইলে পাতলা ছোট টুকরা করেও ভেজে নিতে পারেন। সালাদ ড্রেসিংয়ের জন্য ১ চা চামচ রসুন কুচি, লাল কাঁচামরিচের কুচি, ২ চা চামচ লেবুর রস, ১ চা চামচ ফিশ সস, ১ চা চামচ জলপাই, তেল, সামান্য চিনি একসঙ্গে মিশিয়ে নিন। টমেটো ও শসার বিচি ফেলে টুকরা করুন। এবার ভাজা মাংস, পেঁয়াজ কুচি, টমেটো, শসা, পুদিনা, গোলমরিচের গুঁড়া সালাদ ড্রেসিংয়ের সঙ্গে মিশিয়ে থাই বিফ সালাদ বানিয়ে নিন। 

/এনএ/
সম্পর্কিত
গরুর মাংসে ভিন্ন স্বাদের ১০ পদ, তৈরি করুন সহজেই
মজাদার আখনি বিরিয়ানি রেসিপি
ঝাল-মসলার কড়া স্বাদে ভিন্ন এক মজাদার পদ ‘মাটন টিক্কা মাসালা ফ্রাই’
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম