কাঁচা আম দিয়ে কীভাবে ডাল রান্না করবেন জেনে নিন

জীবনযাপন ডেস্ক
২৩ এপ্রিল ২০২৫, ১৩:৩৮আপডেট : ২৩ এপ্রিল ২০২৫, ১৩:৩৮

বাজারে মিলছে কাঁচা আম। টক ডাল রান্না করে ফেলতে পারেন কাঁচা আম দিয়ে। এই গরমে দারুণ মজাদার আর স্বাস্থ্যকর এই ডাল ভাতের সঙ্গে খেতে ভীষণ সুস্বাদু। জেনে নিন রেসিপি। 

মসুরের ডাল ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখুন ২০ মিনিট। এরপর পানি ঝরিয়ে একটি হাঁড়িতে নিয়ে পর্যাপ্ত পানি দিয়ে চুলায় বসিয়ে দিন। ডালের সঙ্গে মেশাবেন স্বাদ মতো লবণ। ফুটে উঠলে ফেনা ভেসে উঠবে। এই ফেনা চামচ দিয়ে ফেলে দিন। ডাল সেদ্ধ হয়ে গেলে আধা চা চামচ হলুদের গুঁড়া মিশিয়ে ঘুঁটে নিন। আরও কিছুটা পানি মিশিয়ে দিন ডালের মিশ্রণে। এই পর্যায়ে ফালি করে কেটে রাখা কাঁচা আম ও কয়েকটি কাঁচা মরিচ দিয়ে দিন। ৫-৭ মিনিট ফুটান। 

অন্য একটি প্যানে বাগাড়ের জন্য তেলে রসুন, শুকনা মরিচ ও পেঁয়াজ ভেজে নিন। লালচে করে ভেজে ঢেলে দিন ডালের হাঁড়িতে।  

/এনএ/
সম্পর্কিত
গরুর মাংসে ভিন্ন স্বাদের ১০ পদ, তৈরি করুন সহজেই
মজাদার আখনি বিরিয়ানি রেসিপি
ঝাল-মসলার কড়া স্বাদে ভিন্ন এক মজাদার পদ ‘মাটন টিক্কা মাসালা ফ্রাই’
সর্বশেষ খবর
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী