চুলের আগা ফাটা রোধে ঘরোয়া যত্ন

লাইফস্টাইল ডেস্ক
৩১ মে ২০২০, ১৭:০১ আপডেট : ২৫ জানুয়ারি ২০২৩, ১৫:৪৬
image

আগা ফেটে গেলে সহজে বাড়তে চায় না চুল। নির্দিষ্ট সময় পর পর সামান্য আগা কেটে ফেলা তাই জরুরি। এছাড়া নিয়মিত যত্নেও রোধ করতে পারেন আগা ফাটা। বিবর্ণ ও রুক্ষ চুলের জন্য এই যত্ন ভীষণ জরুরি। জেনে নিন ঘরোয়া কিছু প্যাক সম্পর্কে।  

চুলের আগা ফাটা রোধে ঘরোয়া যত্ন

  • টক দই, মধু, অলিভ অয়েল ও ডিমের কুসুম একসঙ্গে মিশিয়ে প্যাক বানিয়ে নিন। মিশ্রণটি চুলের আগায় ৩০ মিনিট লাগিয়ে রাখুন। ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
  • কাঁচা পেঁপে ও টক দই একসঙ্গে ব্লেন্ড করে চুলে লাগিয়ে রাখুন। কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন শ্যাম্পু দিয়ে।
  • নারকেল তেল কুসুম গরম করে সামান্য লেবুর রস মিশিয়ে চুলে ম্যাসাজ করুন। ১ ঘণ্টা অপেক্ষা করে ধুয়ে ফেলুন।
  • অ্যালোভেরার জেল লাগান চুলে। চুল শাওয়ার ক্যাপ দিয়ে আটকে রাখন ৪০ মিনিট। ধুয়ে ফেলুন মাইল্ড শ্যাম্পু দিয়ে।
  • নারকেলের দুধ চুলের আগায় লাগিয়ে রাখুন ৪০ মিনিট। ধুয়ে ফেলুন শ্যাম্পু দিয়ে।
  • ক্যাস্টর অয়েলের সঙ্গে অলিভ অয়েল মিশিয়ে চুলে ম্যাসাজ করুন। সারারাত রেখে পরদিন শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
  • আধা কাপ পাকা পেঁপে ব্লেন্ড করে ১ টেবিল চামচ আমন্ড অয়েল ও ১ টেবিল চামচ টক দই মিশিয়ে নিন। মিশ্রণটি চুলে লাগিয়ে ২০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন।
  • একটি পাকা কলা চটকে নিন। ডিম ফেটিয়ে মেশান। সামান্য দুধ ও অলিভ অয়েল মিশিয়ে প্যাক বানিয়ে নিন। চুলে লাগিয়ে রাখুন আধা ঘণ্টা। ধুয়ে ফেলুন শ্যাম্পু দিয়ে।
/এনএ/
সম্পর্কিত
ত্বকের যত্নে নতুন ট্রেন্ড ‘ইলেকট্রোলাইট ক্রিম’ কতটা নিরাপদ
ঘুম আসছে না? শোয়ার আগে কাজে লাগতে পারে যে ৩ আধুনিক যন্ত্র
রোদে পোড়া ভাব যাচ্ছে না? পূজার আগে করুন এই বিশেষ ফেশিয়াল
সর্বশেষ খবর
রাবির ঘটনায় জামায়াতকে জড়িয়ে টিআইবির দেওয়া বিবৃতি ‘অগ্রহণযোগ্য’: পরওয়ার
রাবির ঘটনায় জামায়াতকে জড়িয়ে টিআইবির দেওয়া বিবৃতি ‘অগ্রহণযোগ্য’: পরওয়ার
পুলিশের পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই: পুলিশ কর্মকর্তার বক্তব্য ভাইরাল
পুলিশের পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই: পুলিশ কর্মকর্তার বক্তব্য ভাইরাল
ছেলেকে হত্যার ৫০ দিন পর বাবাকে গুলি করে হত্যা, বেঞ্চে পড়ে ছিল লাশ
ছেলেকে হত্যার ৫০ দিন পর বাবাকে গুলি করে হত্যা, বেঞ্চে পড়ে ছিল লাশ
বিমানের উচ্চপর্যায়ের কর্মকর্তা পদে রদবদল
বিমানের উচ্চপর্যায়ের কর্মকর্তা পদে রদবদল
সর্বাধিক পঠিত
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
রাস্তায় অটোরিকশা নেই, প্রেসক্লাবের সামনে চালকদের সমাবেশ
রাস্তায় অটোরিকশা নেই, প্রেসক্লাবের সামনে চালকদের সমাবেশ
আইএমএফের নতুন ঋণ পেতে বাংলাদেশের সামনে ৪ কঠিন শর্ত
আইএমএফের নতুন ঋণ পেতে বাংলাদেশের সামনে ৪ কঠিন শর্ত