৯ জঙ্গির ময়নাতদন্ত সম্পন্ন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জুলাই ২০১৬, ০৯:১৭আপডেট : ২৭ জুলাই ২০১৬, ১৩:৩০

কল্যাণপুরে নিহত ৯ জঙ্গি

রাজধানীর কল্যাণপুরের জঙ্গি আস্তানায় যৌথবাহিনীর অভিযানে নিহত ৯ জঙ্গির ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।  ঢাকা মেডিক্যাল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের চিকিৎসকরা তাদের ময়নাতদন্ত করেন । আজ বুধবার বেলা পৌনে ১২টায় শুরু করে ১টা ২০ মিনিটে ময়নাতদন্ত শেষ হয় বলে ফরেনসিক মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. সোহেল মাহমুদ নিশ্চিত করেছেন।

মঙ্গলবার (২৬ জুলাই) ভোরে কল্যাণপুরে ৫ নম্বর রোডের ৫ তলা ভবনে জঙ্গি আস্তানায় পুলিশের অভিযানে ৯ জঙ্গি নিহত হয়। অপারেশন স্টর্ম-২৬ নামে প্রায় এক ঘণ্টাব্যাপী এই অভিযান চলে।

র‌্যাব-পুলিশের অন্তত এক হাজার সদস্য অভিযানে অংশ নেন। সোমবার রাত সাড়ে ১১টা থেকে ভবন ও তার আশেপাশের এলাকা ঘিরে রেখেছিল পুলিশ। মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে এই অভিযান শুরু হয়। ওই ভবনে ১১ জন জঙ্গি ছিল। এর মধ্যে সোমবার রাতে ভবনটি থেকে লাফিয়ে পালানোর সময় রাকিবুল হাসান রিগ্যান নামে এক জঙ্গিকে গুলি করার পরআটক করে পুলিশ। আরেকজন পালিয়ে যায়।

/জেএ/এসটি/

আরও পড়ুন:

কল্যাণপুরে গ্রেফতার হাসান হোসনি দালান হামলায়ও জড়িত

কল্যাণপুরে পুলিশের অভিযানে ৯ জঙ্গি নিহত

 কল্যাণপুর আস্তানার ১১ জনের মধ্যে ৯ জনের নাম বললো আটক জঙ্গি

এক ঘণ্টার অপারেশন স্টর্ম-২৬

‘ওরা বলে আইএস, আমরা বলি জেএমবি’

 ‘আল্লাহু আকবার’ ধ্বনি দিয়ে পুলিশকে বোমা মারে জঙ্গিরা

আটক এক জঙ্গি যা বললো

অভিযান শুরুর আগে শ্লোগানে কেঁপে ওঠে পুরো এলাকা

কল্যাণপুর এলাকার সব স্কুল বন্ধ ঘোষণা

অপারেশনের আগে কয়েকটি মেসে অভিযান চালায় পুলিশ

এবার সরাসরি সম্প্রচার করেনি টেলিভিশন চ্যানেলগুলো

সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের