ছেড়ে দেওয়ার আকুতি জানিয়েছিলেন নারীরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ আগস্ট ২০১৬, ১৭:০৪আপডেট : ১২ আগস্ট ২০১৬, ২৩:৪৬

ছেড়ে দেওয়ার আকুতি জানিয়েছিলেন নারীরা

হলি আর্টিজানে হামলার পর সেখানে উপস্থিত নারীরা জঙ্গিদের কাছে তাদেরকে ছেড়ে দেওয়া আকুতি জানিয়েছিলেন। তাদের এই আকুতি শোনেনি জঙ্গিরা। তবে কোনও কোনও মেয়েকে তাদের পরিবারের সঙ্গে মোবাইল ফোনে কথা বলতে দিয়েছিল তারা। আদালতে সাক্ষী হিসেবে ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে এমনটাই জানিয়েছেন গুলশান হামলায় বেঁচে যাওয়া ভারতীয় নাগরিক সাত প্রাকাশ। 

তিনি জবানবন্দিতে বলেন, ‘বন্দুকধারী এক হামলাকারী আমাকে রেস্তোরাঁর ভেতরে গিয়ে বাংলাদেশিদের সঙ্গে বসতে বললো। তারা আমাকে টেবিলে মাথা রেখে চেয়ারে বসতে বাধ্য করে। টেবিলের নিচে দুটি মেয়ে লুকিয়েছিল। হামলাকারীরা তাদেরকে বেরিয়ে এসে আমার পাশে বসতে বললো। ওই নারীরা তাদেরকে ছেড়ে দেওয়া জন্য হামলাকারীদের কাছে অনুরোধ করছিলেন।’

জবাবে হামলাকারীরা জানায়, ‘আমাদের বিবেচনায় আপনারা যদি কাফের না হন, তাহলে আমরা আপনাদের কোনও ক্ষতি করবো না। তারা বলে যে, যারা কাফের নয় তাদের কোনও ক্ষতি তারা করবে না।’

ছেড়ে না দিলেও কোনও কোনও মেয়েকে মোবাইলে তাদের পরিবারের সঙ্গে কথা বলতে দেওয়া হয় বলে জানান সাত প্রাকাশ। তিনি বলেন, ‘এক হামলাকারী আমার কাছে জানতে চায় মিডিয়ায় কিংবা পুলিশের কাউকে আমি চিনি কিনা। আমি জবাব দেই ‘না’। এ কথা শুনে এক মেয়ে তার মাকে ফোন করে লাউড স্পিকারে কথা বলেন। তিনি তার মাকে বলেন, আম্মা, তাড়াতাড়ি বেনজির আঙ্কেলকে বলো আমি গুলশান আটকে আছি।’

/এসটি/এপিএইচ/

আরও পড়ুন:

হত্যার পর মোবাইলে খবর পড়ে হামলাকারীরা

‘ভাইয়েরা তাদের নিয়ে গর্বিত’

তাহমিদ-হাসনাতকে নিয়ে যা যা বললেন সাত প্রকাশ

ইংরেজি জবানবন্দির একটি বাক্য বাংলায়

মিডিয়া বা পুলিশের কাউকে চেনেন?

‘ইয়েস, আমি বাঙালি’

মোবাইলগুলো কেড়ে নেয় হামলাকারীরা

‘আমি নিশ্চল হয়ে গেলাম’

তাহমিদের হাতে কোরআন শরিফ দেয় এক হামলাকারী

সম্পর্কিত
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
যুক্তরাষ্ট্রের ওপর ভরসা কমছে, নতুন করে ভাবছে বিশ্ব
যুক্তরাষ্ট্রের ওপর ভরসা কমছে, নতুন করে ভাবছে বিশ্ব
হন্যে হয়ে ‘নম্বর নাইন’ খুঁজছেন ডুলি, কিন্তু...
হন্যে হয়ে ‘নম্বর নাইন’ খুঁজছেন ডুলি, কিন্তু...
দেশের বাজারে ভারতীয় ও রোহিঙ্গা ইলিশ: ২৫২ টাকায় কিনে পদ্মার বলে ১৮০০ টাকায় বিক্রি
দেশের বাজারে ভারতীয় ও রোহিঙ্গা ইলিশ: ২৫২ টাকায় কিনে পদ্মার বলে ১৮০০ টাকায় বিক্রি
সর্বাধিক পঠিত
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল
শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার হাফিজ উদ্দিন
শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার হাফিজ উদ্দিন
আর্জেন্টিনা দলে চমকের ইঙ্গিত
আর্জেন্টিনা দলে চমকের ইঙ্গিত