‘জাফর ইকবালের আঘাত গুরুতর নয়’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ মার্চ ২০১৮, ১২:২০আপডেট : ০৪ মার্চ ২০১৮, ১৩:২৭

সিএমএইচে ড. জাফর ইকবালের শারীরিক অবস্থা নিয়ে সংবাদ সম্মেলন

বিশিষ্ট কথাসাহিত্যিক ড. মুহম্মদ জাফর ইকবালের চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ডের প্রধান কনসালটেন্ট সার্জন বাংলাদেশ আর্মড ফোর্সেস ডিভিশনের মেজর জেনারেল মুন্সি ‍মুজিবর রহমান জানিয়েছেন, জাফর ইকবালের মাথায় চারটি, পিঠে একটি, বাম হাতে একটি আঘাত লেগেছে। তবে তা গুরুতর (হেভি ইনজুরি) আঘাত নয়। চামড়ার ওপরে আঘাত লেগেছে। এরপরও তার সম্পূর্ণ সুস্থ হতে কয়েকদিন সময় লাগবে। তার মানসিক অবস্থাও ভালো।

আজ রবিবার (৪ মার্চ) ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) তৃতীয় তলায় অ্যাডমিন রুমের কনফারেন্স হলে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

তিনি আরও জানান, আজ সকালে তাকে পানি জাতীয় খাবার দেওয়া হয়েছে। তার পেটে কোনও আঘাত নেই। রাতে তার সঙ্গে স্ত্রী ও মেয়ে ছিলেন।

মেজর জেনারেল মুন্সি ‍মুজিবর রহমান জানান, শনিবার রাত ১১টা ৫৮ মিনিটে ড. জাফর ইকবালকে সিএমএইচে আনা হয়। তখন তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা তার পরীক্ষা-নিরীক্ষা করেন। একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়। আজ রবিবার সকাল ৯টায় মেডিক্যাল  বোর্ড তার সর্বশেষ অবস্থা মূল্যায়ন করে। বোর্ডের চিকিৎসকরা জানিয়েছেন, জাফর ইকবাল বর্তমানে সম্পূর্ণ সচেতন ও সুস্থ আছেন।

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশে তাকে সিএমএইচে আনা হয়। বর্তমানে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। তিনি ভালো আছেন।’

উল্লেখ্য, শনিবার বিকাল ৫টা ৪০ মিনিটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ক্যাম্পাসে অনুষ্ঠান চলাকালে ড. জাফর ইকবালকে পেছন থেকে মাথায় ছুরিকাঘাত করে ২৪-২৫ বছর বয়সী এক তরুণ। পরে ফয়জুর রহমান ফয়জুল নামে ওই তরুণকে আটক করা হয়েছে।

আরও পড়ুন: 

জাফর ইকবালও কি জঙ্গি হামলার শিকার?

জাফর ইকবালকে সিএমএইচ-এ ভর্তি

‘ড. জাফর ইকবাল শঙ্কামুক্ত’

জাফর ইকবালের চিকিৎসায় বোর্ড গঠন

শাবিতে ড. জাফর ইকবালের মাথায় ছুরিকাঘাত

জাফর ইকবালকে দেখতে শিক্ষামন্ত্রী হাসপাতালে

জাফর ইকবালের ওপর হামলাকারীকে র‌্যাবে হস্তান্তর

জাফর ইকবালের পেছনেই দাঁড়িয়েছিল হামলাকারী যুবক

ওটিতে ড. জাফর ইকবাল

হামলাকারীকে জিজ্ঞাসাবাদ করতে সিলেট যাচ্ছে সিটিটিসি

অস্থিতিশীলতার ইঙ্গিত বলছে আ. লীগ, বিএনপি’র দাবি চক্রান্ত

জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ

জাফর ইকবালের ওপর হামলাকারীদের গ্রেফতারে প্রধানমন্ত্রীর নির্দেশ

জাফর ইকবালকে হত্যার টার্গেটে রাখা হয়েছিল সবসময়: গণজাগরণ মঞ্চ

‘নিরাপত্তার মধ্যে তাৎক্ষণিক সুযোগ পেয়ে জাফর ইকবালের ওপর হামলা করা হয়’

হামলাকারীর বাড়িতে অভিযান শেষ: মামা আটক, বইপত্র-ল্যাপটপ-সিডি জব্দ

প্রত্যক্ষদর্শীর বর্ণনায় জাফর ইকবালের ওপর হামলা

ফয়জুলের পরিবার দিরাই থেকে সিলেটে আসে ১৫ বছর আগে

‘জাফর ইকবাল ইসলামের শত্রু, তাই তাকে মেরেছি’

মুক্তমনা মানুষদের রাষ্ট্রীয় সুরক্ষার দাবি ঢাবির বর্তমান ও সাবেক ভিসির

‘হামলাকারী ফয়জুল মিশতো না কারও সঙ্গে’

জাফর ইকবাল সিএমএইচে, হামলাকারী র‌্যাব হেফাজতে

/জেইউ/বিএল/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম