বিধিনিষেধ শিথিল করে প্রজ্ঞাপন জারি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জুলাই ২০২১, ১১:৫৫আপডেট : ১৫ জুলাই ২০২১, ০৪:৪৫

করোনাভাইরাসের ভয়াবহ প্রকোপ কমাতে এ মাসের শুরু থেকে আরোপিত বিধিনিষেধ ঈদুল আজহা উপলক্ষ্যে শিথিল করলো সরকার। আজ মঙ্গলবার (১৩ জুলাই) এক প্রজ্ঞাপন জারি করে আগামী বৃহস্পতিবার থেকে আটদিন বিধিনিষেধ শিথিল রাখার কথা জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

উপসচিব মো. রেজাউল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, পবিত্র ঈদুল আজহা উদযাপন, জনসাধারণের যাতায়াত, ঈদ পূর্ববর্তী ব্যবসা-বাণিজ্য পরিচালনা, দেশের আর্থ-সামাজিক অবস্থা এবং অর্থনৈতিক কার্যক্রম স্বাভাবিক রাখার স্বার্থে আগামী ১৪ জুলাই মধ্য রাত থেকে ২৩ জুলাই সকাল ৬টা পর্যন্ত আগে আরোপিত সকল বিধিনিষেধ শিথিল করা হলো।

তবে প্রজ্ঞাপনে এ সময় সর্বাবস্থায় জনসাধারণকে সতর্ক অবস্থায় থাকা এবং মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি কঠোরভাবে অনুসরণ করার কথাও বলা হয়েছে।

একই প্রজ্ঞাপনে এর পরের ১৪ দিন ফের কঠোর বিধিনিষেধ আরোপ করার কথাও বলা হয়েছে। ২৩ জুলাই সকাল ৬টা থেকে ৫ আগস্ট দিবাগত রাত ১২টা পর্যন্ত বিধিনিষেধ চলাকালে আগের মতোই সবধরনের সড়ক, রেল ও নৌপথসহ সকল প্রকার গণপরিবহন চলাচল বন্ধ থাকবে। সেই সঙ্গে শপিংমল বা মার্কেটসহ সকল দোকানপাটও বন্ধ থাকবে।

চলমান কঠোর বিধিনিষেধের সময়ে পোশাক (গার্মেন্টস) কারখানা খোলা রয়েছে। তবে ঈদের পরে বিধিনিষেধ কার্যকরের পর পোশাক কারখানাসহ সবধরনের শিল্প কারখানাই বন্ধ থাকবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে। 

প্রজ্ঞাপনে ঈদের পরের বিধিনিষেধ চলাকালে এসময় সরকারি কর্মচারীদের নিজ নিজ কর্মস্থলে অবস্থান করতে বলা হয়েছে। সেসময় দাফতরিক কাজগুলো ই-টেন্ডারিং, ই-মেইল, এসএমএস, হোয়াটসঅ্যাপ- এর মতো মাধ্যমগুলো ব্যবহার করে সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

করোনা মহামারিতে পরিস্থিতি সবচেয়ে খারাপ পর্যায়ে চলে গেলে গত ১ জুলাই থেকে সারাদেশে কঠোর বিধিনিষেধ আরোপ করে সরকার। তবে তারপরও পরিস্থিতির উন্নতি ঘটেনি। গতকালও আগের ২৪ ঘণ্টায় দেশে ১৩ হাজার ৭৬৮ জন মানুষের শরীরে ভাইরাসটি শনাক্তের কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। যা মহামারিকালে একদিনে সর্বোচ্চ আক্রান্ত শনাক্ত। এই সময়ে মারাও গেছেন ২২০ জন।

এমন পরিস্থিতিতেও বিধিনিষেধ শিথিল করার আগেই রাজধানীর সড়কগুলোতে ব্যাপক জনসমাগম লক্ষ্য করা যাচ্ছে। আজ মঙ্গলবার রাজধানীর বিভিন্ন সড়কে ও ট্রাফিক সিগন্যালে যানজটও দেখা গেছে।

আরও পড়ুন:
শপিংমল ও দোকানপাট আটদিন খোলা থাকবে
ঈদের তৃতীয়দিন থেকে ফের কঠোর বিধিনিষেধ
২৩ জুলাই থেকে পোশাক কারখানাও বন্ধ

/এসআই/ইউএস/এমএস/
সম্পর্কিত
১৪ মাস পর সিলেটে ফের করোনা শনাক্ত 
করোনাকালে ‘সর্বনাশের’ শুরু, শিখন ঘাটতি পূরণ হবে কবে
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
সর্বশেষ খবর
কাউকে নিয়ে মিথ্যা বললে আইনগত ব্যবস্থা নেওয়া হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
কাউকে নিয়ে মিথ্যা বললে আইনগত ব্যবস্থা নেওয়া হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
কাভার্ড ভ্যানের চাপায় আইইউবি শিক্ষার্থী নিহত, চালক গ্রেফতার
কাভার্ড ভ্যানের চাপায় আইইউবি শিক্ষার্থী নিহত, চালক গ্রেফতার
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন ফেসবুক পোস্ট
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন ফেসবুক পোস্ট
প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেফতার
প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
আওয়ামী লীগের চারবারের সাবেক এমপি মারা গেছেন
আওয়ামী লীগের চারবারের সাবেক এমপি মারা গেছেন