৭৮ থেকে ৬১-তে নেমে এলো আইসিইউ বেডের সংখ্যা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জুলাই ২০২১, ১৮:৩৩ আপডেট : ১৩ জুলাই ২০২১, ১৮:৩৩

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ২০৩ জন। এসময়ে শনাক্ত রোগীর সংখ্যা ১২ হাজার ১৯৮ জন। মঙ্গলবার (১৩ জুলাই) স্বাস্থ্য অধিদফতর করোনা বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। আজকের শনাক্ত হওয়া রোগী নিয়ে দেশে দ্বিতীয় দিনের মতো একদিনে শনাক্ত রোগীর সংখ্যা ১২ হাজারের উপরে। তবে গত ২৪ ঘণ্টায় তার আগের ২৪ ঘণ্টার চেয়ে শনাক্ত হয়েছেন কম।  গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২০৩ জন। গতকাল ২২০ জন ও তার আগের দিনে সর্বোচ্চ ২৩০ জনের মৃত্যুর কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদফতর। গত ২৪ ঘণ্টায় শনাক্ত ও মৃত্যুর সংখ্যা আগের দিনের চেয়ে কমলেও টানা তিনদিন ধরে মৃত্যু দুই শতাধিক। সংক্রমণ ও মৃত্যুর এই ঊর্ধ্বগতিতে করোনা রোগীদের জন্য নির্ধারিত রাজধানীর সরকারি হাসপাতালগুলোতে নিবিড় পরিচর্যা কেন্দ্র ( আইসিইউ) এর সংখ্যা ক্রমেই কমে আসছে।

মঙ্গলবার (১৩ জুলাই)  স্বাস্থ্য অধিদফতর আজ জানিয়েছে, রাজধানীতে করোনা রোগীদের চিকিৎসা দেওয়া ১৬ হাসপাতালে আইসিইউ বেড ফাঁকা রয়েছে মাত্র ৬১টি।  এর আগে সোমবার (১২ জুলাই) ৭৮টি, তার আগের দিন ( ১১ জুলাই) ৮৬টি আর তারও আগের দিন (১০ জুলাই) ৯৬টি আইসিইউ বেড ফাঁকা থাকার কথা জানিয়েছিল অধিদফতর।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে রাজধানী ঢাকার করোনা ডেডিকেটেড ১৬ হাসপাতালগুলোর মধ্যে সংক্রামক ব্যাধি হাসপাতাল, ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস ও হাসপাতাল এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি হাসপাতালে করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসা হলেও সেখানে তাদের জন্য আইসিইউ নেই।

বাকিগুলোর মধ্যে রাজধানীর করোনা ডেডিকেটেড কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালের ২৬ বেড, কুর্মিটোলা জেনারেল হাসপাতালের ১০ বেড, সরকারি কর্মচারী হাসপাতালের ছয় বেড, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ২০ বেড, মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালের ২৪ বেড, শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের ১০ বেড, রাজারবাগ পুলিশ হাসপাতালের ১৫ বেড আর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ২০ বেডের সবগুলোতে রোগী ভর্তি রয়েছে।

অর্থাৎ এই মুহূর্তে সরকারি ১৬ হাসপাতালের মধ্যে ৮ টি হাসপাতালে করোনাতে আক্রান্ত রোগীদের জন্য কোনও আইসিইউ বেড ফাঁকা নেই।

আর বাকিগুলোর মধ্যে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালের ১৬ বেডের মধ্যে একটি, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের ১০ বেডের মধ্যে দুটি, টিবি হাসপাতালের ১৬ বেডের মধ্যে ১১টি, জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের ১০ বেডের মধ্যে তিনটি আর ডিএনসিসি করোনা ডেডিকেটেড হাসপাতালের ২১২ বেডের মধ্যে ৪৪টি বেড ফাঁকা রয়েছে।

অর্থাৎ রাজধানীর ১৬ হাসপাতালের ৩৯৫টি আইসিইউ বেডের মধ্যে ফাঁকা রয়েছে মাত্র ৬১ টি বেড ফাঁকা রয়েছে।

/জেএ/এমআর/
সম্পর্কিত
আইসিইউতে হাতকড়া পরা সেই মনির খানের মুক্তি মিললো মৃত্যুতে
গোপালগঞ্জসহ ১০ জেলায় চালু হচ্ছে আইসিইউ
‘শুধু আইসিইউ বাড়িয়ে হাম পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব না’
সর্বশেষ খবর
জাতিসংঘে জাইমা রহমানের চাকরি নিজ যোগ্যতায়: মাহদী আমিন
জাতিসংঘে জাইমা রহমানের চাকরি নিজ যোগ্যতায়: মাহদী আমিন
বৃহস্পতিবার ৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
বৃহস্পতিবার ৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
হামের উপসর্গে আরও ৪ মৃত্যু
হামের উপসর্গে আরও ৪ মৃত্যু
সর্বাধিক পঠিত
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত