মেয়র আতিকের সঙ্গে সাত আসিয়ান রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ এপ্রিল ২০২২, ২১:০১আপডেট : ০৩ এপ্রিল ২০২২, ২১:০৩

আসিয়ানভুক্ত সাত দেশের রাষ্ট্রদূতরা সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মোহাম্মদ আতিকুল ইসলামের সঙ্গে।

রবিবার (৩ এপ্রিল) বিকালে রাজধানীর গুলশান-২ এ অবস্থিত ডিএনসিসির প্রধান কার্যালয় নগরভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

মেয়রের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত হিরু হারতানতো সুবোলো, ব্রুনেইয়ের হাইকমিশনার হ্যারিস ওথম্যান, মালয়েশিয়ার হাইকমিশনার হাজনাহ মোহাম্মদ হাশিম, ভিয়েতনামের রাষ্ট্রদূত ফাম ভিয়েত চিয়েন, থাইল্যান্ডের রাষ্ট্রদূত মাকাওয়াদ্দি সামিতমোর, ফিলিপাইনের রাষ্ট্রদূত এল্যান এল. ডেনিগা ও সিঙ্গাপুরের কনস্যুলার শীলা পিলাই।

পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশে নিযুক্ত আসিয়ানভুক্ত আটটি দেশের ও ঢাকার সমন্বয়ে গড়ে তোলা হয়েছে আসিয়ান-ঢাকা কমিটি (এডিসি)।

শুরুতেই এডিসি’র চেয়ারম্যান ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত হিরু হারতানতো সুবোলো ডিএনসিসি মেয়রের বিভিন্ন ধরনের জনসচেতনতা ও জনসেবামূলক কাজের প্রশংসা করেন।

মেয়র আতিকের সঙ্গে সাত আসিয়ান রাষ্ট্রদূতের সাক্ষাৎ

এসময় তিনি বলেন, ‘এডিসি-এর সদস্য আসিয়ানভুক্ত আটটি দেশ ও ঢাকার মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়নে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করবে। আমরা শুরুতে ঢাকায় বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করতে চাই।’

আলোচনায় আগামী আগস্টে ডিএনসিসি এলাকায় এডিসি’র উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির সম্ভাব্য সময় নির্ধারণ হয়।

সাক্ষাৎ অনুষ্ঠানে অতিথিদের শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে মেয়র বলেন, “এডিসির সদস্যগুলোর মধ্যে 'সিস্টার সিটি' গড়ে তোলার মাধ্যমে একে অপরের সঙ্গে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় করতে পারবে। এর ফলে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি পাবে।”

এসময় শহরগুলোর মধ্যে কীভাবে ফুটপাত ব্যবস্থাপনাসহ অন্যান্য উত্তম কার্যক্রমের মডেল ও অভিজ্ঞতা বিনিময় করা যায় সেসব বিষয়ে আলোচনা করা হয়।

সাক্ষাৎ অনুষ্ঠানে অন্যান্যদের সঙ্গে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এসএস/এফএ/
সম্পর্কিত
দিয়াবাড়ি অস্থায়ী পশুর হাটে ক্ষয়ক্ষতি নিরূপণে ডিএনসিসির কমিটি গঠন
ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রীর ৪৮ ঘণ্টার আল্টিমেটাম শেষ, অগ্রগতি কতটা
সড়কে কোরবানির বর্জ্য: প্রধানমন্ত্রীর নির্দেশে দুই সিটি কর্মকর্তা বরখাস্ত
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী