মার্কিন দূতাবাসের দাবি

স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে ‘ঢাকার প্রবেশপথ বন্ধ’ বিষয়ে জানতে চাননি পিটার হাস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ অক্টোবর ২০২৩, ২৩:১৬আপডেট : ২২ অক্টোবর ২০২৩, ২৩:২১

রবিবার (২২ অক্টোবর) দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। বৈঠকের পরে মন্ত্রী সাংবাদিকদের জানান, বিএনপির সমাবেশ ঘিরে সরকার রাস্তাঘাট ও ঢাকার প্রবেশপথ বন্ধ করে দেবে কিনা – সেটি জানতে চেয়েছেন রাষ্ট্রদূত।

কিন্তু রাত সাড়ে ১০টার দিকে মার্কিন দূতাবাসের মুখপাত্র এক বার্তায় জানান, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে ঢাকার রাস্তাঘাট বন্ধের বিষয়টি নিয়ে আলোচনা হয়নি।

শান্তিপূর্ণ সমাবেশ ও রাজনৈতিক প্রক্রিয়ায় হয়রানিমুক্ত অংশগ্রহণের ওপর পিটার হাস গুরুত্বারোপ করেছেন বলে বার্তায় জানানো হয়।

আরও পড়ুন- সাংবাদিকদের কাছে জানতে চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী: মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস এমন প্রশ্ন করতে পারেন কি?

/এসএসজেড/এফএস/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি