শেখ হাসিনাকে নিকারাগুয়ার প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টের অভিনন্দন

বাংলা ট্রিবিউন ডেস্ক
২২ জানুয়ারি ২০২৪, ১৭:৪৯আপডেট : ২২ জানুয়ারি ২০২৪, ১৭:৪৯

নিকারাগুয়ার প্রেসিডেন্ট ড্যানিয়েল ওর্তেগা সাভেদ্রা ও ভাইস প্রেসিডেন্ট রোজারিও মুরিল্লো বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পুনর্নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন।

সোমবার (২২ জানুয়ারি) বাংলাদেশের প্রধানমন্ত্রীকে লেখা এক অভিনন্দন-বার্তায় নিকারাগুয়ার প্রেডিডেন্ট ও ভাইস-প্রেসিডেন্ট উভয়েই বলেছেন, ‘গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত সংসদীয় নির্বাচনে বিজয়ী হয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পুনর্নির্বাচিত হওয়ায় আমরা আমাদের দেশের জনগণ, পরিবার এবং জাতীয় ঐক্যের সরকারের পক্ষ থেকে আপনাকে আমাদের আন্তরিক ও উষ্ণ অভিনন্দন জানাচ্ছি।’

তারা আরও বলেন, ‘আমরা এই নতুন মেয়াদে আপনার ও আপনার সরকারের সাফল্য কামনা করি এবং আমরা নিশ্চিত যে, আপনি বাংলাদেশের জনগণের পরিবারের কল্যাণে নতুন সাফল্য অর্জন করবেন।’

উভয় নেতা বলেন, ‘প্রশংসা ও শ্রদ্ধার সঙ্গে আমরা আমাদের ভ্রাতৃত্ব ও সংহতির ঐতিহাসিক সম্পর্ককে আরও শক্তিশালী করার জন্য আমাদের আগ্রহের পুনরাবৃত্তি করছি।’  খবর: বাসস

/এপিএইচ/
সম্পর্কিত
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই কোম্পানির প্রতিনিধিদলের সাক্ষাৎ  
প্রথম সফরে মালয়েশিয়া যাবেন প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম