পাবলিক বিশ্ববিদ্যালয়ে ১৩০০ কোটি টাকার আর্থিক অনিয়মের অভিযোগ চুন্নুর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ ফেব্রুয়ারি ২০২৪, ২০:৪৯আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৪, ২০:৫১

পাবলিক বিশ্ববিদ্যালয়ের ১ হাজার ৩০০ কোটি টাকার অডিট আপত্তি ও আর্থিক খাতের অনিয়মের অভিযোগ তুলে জাতীয় পার্টির মহাসচিব ও সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ মুজিবুল হক চুন্নু বলেছেন, সরকার শক্তভাবে এগুলো হ্যান্ডল না করলে দেশ খালি হয়ে যাবে। প্রধানমন্ত্রীকে কঠিন হওয়ার অনুরোধ করে তিনি বলেন, কঠোরভাবে এগুলো নিয়ন্ত্রণ করতে হবে। এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

পত্রিকায় প্রকাশিত সংবাদের উদ্বৃতি দিয়ে মুজিবুল হক বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয়ের ১ হাজার ৩০০ কোটি টাকার আর্থিক অনিয়ম। সব থেকে বেশি অনিয়ম হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে। সরকার যদি শক্তভাবে এগুলো হ্যান্ডল না করে, তাহলে তো দেশ খালি হয়ে যাবে। ব্যাংক তো খালি হয়ে গেছে। ব্যাংকের মাধ্যমে এই যে এসব অর্থ যায়, নিশ্চয়ই এটা ওভার ইনভয়েস বা আন্ডার ইনভয়েস?

তিনি আরও বলেন, এগুলো দেখার দায়িত্ব কার? আমরা কোথায় যাবো? অর্থ ও বাণিজ্যমন্ত্রীসহ সংশ্লিষ্ট মন্ত্রীরা যদি এগুলো না দেখেন…বাংলাদেশ ব্যাংক চুপচাপ বসে থাকে। এই যে ব্যাংকের মাধ্যমে টাকা পাচার, এটা তাদেরই রিপোর্ট (বাংলাদেশ ব্যাংক)। তাহলে এত দিন তারা কী করেছিল?

বাংলাদেশ ব্যাংক কেন বাণিজ্যিক ব্যাংকগুলোকে নিয়ন্ত্রণ করতে পারেনি, প্রশ্ন রেখে চুন্নু বলেন, তারা কী জানে না কোন আইটেমের প্রাইস কত? কোন ব্যবসায়ী কোন হিসাব থেকে এলসি করে? এটা ওভার ইনভয়েস হচ্ছে না আন্ডার ইনভয়েস হচ্ছে, তারা কি জানে না? দেশে আমদানি-রফতানির একটি বিভাগ আছে।

তিনি আরও বলেন, সকালে ঘুম থেকে উঠে নেগেটিভ নিউজ দেখলে মনটা খারাপ হয়ে যায়। হাসপাতালে অ্যান্ডোস্কপি করতে গিয়ে মারা যায়। তাকে অস্ত্রোপচারকক্ষে ঢোকানো হলো, তারপর বলা হলো মারা গেছে। খতনা করাতে গিয়ে শিশুর মৃত্যু হয়েছে। আমার মনে হয় সব এলোমেলো হচ্ছে।

প্রধানমন্ত্রীর উদ্দেশে বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, প্রধানমন্ত্রীকে বলবো, আপনি কঠিন হন। মানুষ এখন ভাবছে সরকারি দল ও বিরোধী দল কী করে? জবাবদিহি কোথায়? সরকার শক্ত না হলে আমাদের তো যাওয়ার আর জায়গা নেই। আশা করবো সরকার কঠোরভাবে এগুলো নিয়ন্ত্রণ করবে ও ব্যবস্থা নেবে।

/ইএইচএস/এনএআর/
সম্পর্কিত
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান