নতুন অর্থবছরে উদ্বোধন হবে ১০০ মডেল মসজিদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জুন ২০২৪, ২৩:০২আপডেট : ০৬ জুন ২০২৪, ২৩:০২

নতুন অর্থবছরে দেশে আরও ১০০টি মডেল মসজিদ উদ্বোধন করা হবে। দেশের সব জেলা ও উপজেলায় ৫৬৪টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের কাজ চলছে। এ পর্যন্ত ৩০০টি মডেল মসজিদ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ জুন) জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের বাজেট ঘোষণাকালে এই তথ্য জানান অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। নতুন অর্থবছরের জন্য ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ করেন তিনি।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ২০২৪-২৫ অর্থবছরে পরিচালন খাতে ৩৭০ কোটি ও উন্নয়ন খাতে ২ হাজার ২৩২ কোটি টাকা— সব মিলিয়ে ২ হাজার ৬০২ কোটি টাকা বাজেট প্রস্তাব করা হয়েছে। এই মন্ত্রণালয়ে ২০২৩-২৪ অর্থবছরে ছিল পরিচালন খাতে ৩৩৩ কোটি ও উন্নয়ন খাতে ২ হাজার ১৭৬ কোটি টাকা— সব মিলিয়ে বাজেট ২ হাজার ৫০৯ কোটি টাকা। যা গত অর্থবছরের থেকে নতুন অর্থবছরে বেড়েছে ৯৩ কোটি টাকা।

অর্থমন্ত্রী বলেন, সব ধর্মের অনুসারীদের মাঝে ধর্মীয় মূল্যবোধ ও নৈতিকতা বিকাশের মাধ্যমে উদার ও সাম্প্রদায়িক সম্প্রীতির সর্বজনীন সমাজ প্রতিষ্ঠায় সরকার কাজ করে যাচ্ছে। মুসলিমদের হজের যাবতীয় কার্যাবলী সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে ই-হজ সিস্টেম চালু করা হয়েছে।

বাংলাদেশের হজযাত্রীদের প্রি-অ্যারাইভাল ইমিগ্রেশন বাংলাদেশে সম্পাদনের লক্ষ্যে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে 'মক্কা রোড সার্ভিস' চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে জানান তিনি।

অর্থমন্ত্রী বলেন, সরকারের রূপকল্প হচ্ছে ই-হজ ব্যবস্থাপনার মাধ্যমে ২০৪১ সালের মধ্যে স্মার্ট হজ ব্যবস্থাপনা প্রতিষ্ঠা করা।

১০০টি মডেল মসজিদ উদ্বোধনের পরিকল্পনা তুলে ধরে মন্ত্রী বলেন, ইসলামী জ্ঞান ও সংস্কৃতি চর্চা এবং ধর্মীয় নৈতিক শিক্ষা প্রদানের জন্য বাংলাদেশের সকল জেলা ও উপজেলায় ৫৬৪টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের কাজ চলছে। এ পর্যন্ত ৩০০টি মডেল মসজিদ উদ্বোধন করা হয়েছে এবং নতুন অর্থবছরে ১০০টি মডেল মসজিদ উদ্বোধনের পরিকল্পনা রয়েছে। এছাড়া সুদমুক্ত ঋণ প্রদানের মাধ্যমে অসচ্ছল ইমাম, সেবাইত ও পুরোহিতসহ সব ধর্মীয় ব্যক্তিত্বকে আর্থিকভাবে স্বাবলম্বী করার কার্যক্রম গ্রহণ করা হচ্ছে এবং মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, কবরস্থান, দুস্থ ব্যক্তি, মন্দির, শ্মশান, প্যাগোডা, গির্জা ও উপাসনালয়ের উন্নয়নে অনুদান প্রদান এবং অবকাঠামো উন্নয়নের কার্যক্রম অব্যাহত আছে।

/এএজে/এমএস/
টাইমলাইন: bajet2425
০৫ ডিসেম্বর ২০২৪, ২৩:৫৯
৩০ জুন ২০২৪, ২০:৩০
০৬ জুন ২০২৪, ২৩:০২
নতুন অর্থবছরে উদ্বোধন হবে ১০০ মডেল মসজিদ
সম্পর্কিত
জনগণের কাছে বিশুদ্ধ পানি পৌঁছে দেওয়া সরকারের দায়িত্ব: অর্থমন্ত্রী
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির সুফল কী, সংসদে প্রশ্ন
ভারতের সঙ্গে বাণিজ্য ঘাটতি বাড়ছে
সর্বশেষ খবর
সক্রিয় মৌসুমি বায়ু: সারাদেশে বৃষ্টিপাত অব্যাহত থাকার পূর্বাভাস
সক্রিয় মৌসুমি বায়ু: সারাদেশে বৃষ্টিপাত অব্যাহত থাকার পূর্বাভাস
‘ইরান যুদ্ধ তুচ্ছ ঘটনা’: পারমাণবিক ঘাঁটি ‘পিকঅ্যাক্স মাউন্টেনে’ হামলার হুমকি ট্রাম্পের
‘ইরান যুদ্ধ তুচ্ছ ঘটনা’: পারমাণবিক ঘাঁটি ‘পিকঅ্যাক্স মাউন্টেনে’ হামলার হুমকি ট্রাম্পের
টিভিতে আজকের খেলা (৫ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ সেপ্টেম্বর, ২০২৬)
মালয়েশিয়া থেকে সমুদ্রপথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের চেষ্টা, ৮ বাংলাদেশিসহ আটক ১৬
মালয়েশিয়া থেকে সমুদ্রপথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের চেষ্টা, ৮ বাংলাদেশিসহ আটক ১৬
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?