বাজেটের বেশিরভাগই হচ্ছে বৈদেশিক ঋণনির্ভর: নিতাই রায় চৌধুরী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জুন ২০২৪, ১৬:১০আপডেট : ১১ জুন ২০২৪, ১৬:১০

নতুন অর্থবছরের (২০২৪-২৫) প্রস্তাবিত বাজেটকে বৈদেশিক ঋণনির্ভর বাজেট বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী।

মঙ্গলবার (১১ জুন) জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘জিয়াউর রহমান সমাজকল্যাণ ফোরাম’ আয়োজিত এক প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নিতাই রায় চৌধুরী বলেন, ‘আজকের এই বাজেটের অধিকাংশ হচ্ছে বৈদেশিক ঋণনির্ভর। বিদেশি ঋণ যদি পাওয়া যায়, তাহলে বাজেট পরিপূর্ণ হবে। এই বাজেট দেশের গরিব মানুষের কথা চিন্তা করে তৈরি করা হয়নি। যারা দেশের টাকা লুটপাট করে, দুর্নীতি করে তাদেরকেই উৎসাহিত করার জন্য এই বাজেট তৈরি করা হয়েছে। আজকে দেশের পুলিশ প্রধান এবং সেনাবাহিনী প্রধানেরা ভয়াবহ দুর্নীতি করছে। এই হচ্ছে দেশের অবস্থা।’   

তিনি আরও বলেন, ‘বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে দীর্ঘদিন ধরে মিথ্যা মামলা দিয়ে আটকে রাখা হয়েছে। বিএনপির হাজার হাজার নেতাকর্মীকে এই সরকার মিথ্যা মামলা দিয়ে আটকে রেখেছে। বর্তমান এই ফ্যাসিস্ট আওয়ামী সরকার অবৈধভাবে ক্ষমতায় বসে আছে।’ 

জিয়াউর রহমান সমাজ কল্যাণ ফোরামের সভাপতি মনজুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে ও সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানার সঞ্চালনায় প্রতিবাদ সভায় আরও উপস্থিত ছিলেন— কৃষকদলের সহসভাপতি ভিপি ইব্রাহিম, মৎস্যজীবী দলের সহসভাপতি ইসমাইল হোসেন সিরাজী প্রমুখ।

/এএজে/এপিএইচ/
টাইমলাইন: bajet2425
০৫ ডিসেম্বর ২০২৪, ২৩:৫৯
৩০ জুন ২০২৪, ২০:৩০
১১ জুন ২০২৪, ১৬:১০
বাজেটের বেশিরভাগই হচ্ছে বৈদেশিক ঋণনির্ভর: নিতাই রায় চৌধুরী
সম্পর্কিত
আহত জনপ্রশাসন প্রতিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রিজভী
খেলাধুলাসহ প্রতিটি ক্ষেত্রে ছেলে-মেয়েদের সমান অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান রিজভীর
‘প্রধানমন্ত্রী একজন অসাম্প্রদায়িক নেতা’, জবিতে জন্মাষ্টমীর অনুষ্ঠানে রাশেদ খাঁন
সর্বশেষ খবর
সক্রিয় মৌসুমি বায়ু: সারাদেশে বৃষ্টিপাত অব্যাহত থাকার পূর্বাভাস
সক্রিয় মৌসুমি বায়ু: সারাদেশে বৃষ্টিপাত অব্যাহত থাকার পূর্বাভাস
‘ইরান যুদ্ধ তুচ্ছ ঘটনা’: পারমাণবিক ঘাঁটি ‘পিকঅ্যাক্স মাউন্টেনে’ হামলার হুমকি ট্রাম্পের
‘ইরান যুদ্ধ তুচ্ছ ঘটনা’: পারমাণবিক ঘাঁটি ‘পিকঅ্যাক্স মাউন্টেনে’ হামলার হুমকি ট্রাম্পের
টিভিতে আজকের খেলা (৫ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ সেপ্টেম্বর, ২০২৬)
মালয়েশিয়া থেকে সমুদ্রপথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের চেষ্টা, ৮ বাংলাদেশিসহ আটক ১৬
মালয়েশিয়া থেকে সমুদ্রপথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের চেষ্টা, ৮ বাংলাদেশিসহ আটক ১৬
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?