সর্বোচ্চ করহার বাড়েনি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জুন ২০২৪, ২০:৩০ আপডেট : ৩০ জুন ২০২৪, ২০:৩০

গত অর্থবছরের মতো ২০২৪-২৫ অর্থবছরেও ব্যক্তি করদাতাদের সর্বোচ্চ ধাপে করহার ২৫ শতাংশই থাকছে। প্রস্তাবিত বাজেটে ব্যক্তির সর্বোচ্চ করহার ৩০ শতাংশ করার যে প্রস্তাব এসেছিল জাতীয় সংসদ তা গ্রহণ করেনি।

অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী করহারের ধাপে কিছুটা পরিবর্তন এনে সর্বোচ্চ করহার ৫ শতাংশ বাড়িয়ে ৩০ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছিলেন। গত ৬ জুন ২০২৪-২৫ অর্থবছরের বাজেট ঘোষণাকালে অর্থমন্ত্রী উচ্চ আয়ের মানুষের, অর্থাৎ যাদের বার্ষিক আয় ৩৮ লাখ ৫০ হাজার টাকার ওপর, তাদের জন্য প্রযোজ্য করের সর্বোচ্চ সীমা ৩০ শতাংশ করার প্রস্তাব করেন।

শনিবার (২৯ জুন ) জাতীয় সংসদে যে অর্থ বিল ২০২৪ পাস হয়েছে তাতে সরকার সবোর্চ্চ করের হার ২৫ শতাংশে বহাল রেখেছে। তবে পরবর্তী অর্থবছরে অর্থাৎ ২০২৫-২৬ অর্থবছরে সর্বোচ্চ করের হার হবে ৩০ শতাংশ। এ দিন অর্থমন্ত্রী বিলটি সংসদে উত্থাপনের পর  কয়েকটি সংশোধনীসহ অর্থ আইন-২০২৪ পাস হয়।

এতে বিত্তশালীদের আয়ের ওপর ৩০ শতাংশ কর ও অর্থনৈতিক অঞ্চল ও হাইটেক পার্কে বিনিয়োগকারীদের কর অবকাশ প্রত্যাহারের সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার। অর্থাৎ অর্থনৈতিক অঞ্চল, হাইটেক পার্কে মূলধনি যন্ত্র আমদানি শুল্কমুক্তই থাকছে। অর্থমন্ত্রী আগামী অর্থবছরের বাজেটে মূলধনি যন্ত্রপাতি আমদানিতে ১ শতাংশ শুল্কারোপের প্রস্তাব করেছিলেন।

প্রস্তাবিত বাজেটে সারা দেশে বিয়ে বা অন্যান্য অনুষ্ঠান আয়োজনে কমিউনিটি সেন্টার ভাড়া করার ক্ষেত্রে আয়কর রিটার্নের নথি বাধ্যতামূলক করার প্রস্তাব করা হয়। এ প্রস্তাব সংশোধন করে শুধু সিটি করপোরেশন এলাকার ক্ষেত্রে বাধ্যতামূলক করা হয়েছে। এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বহাল রেখে অর্থবিল পাস হয়েছে। এছাড়া কালো টাকা সাদা করার জন্য সাধারণ ক্ষমার প্রস্তাব অনুমোদিত হয়েছে।

পাস হওয়া অর্থ বিলে ১৫ শতাংশ কর দিয়ে কালো টাকা বৈধ করার সুযোগ দেওয়া হয়েছে। নতুন বিধান অনুযায়ী, কোনও করদাতা ফ্ল্যাট ও জমির মতো স্থাবর সম্পত্তির জন্য নির্ধারিত হারে কর এবং নগদ, সিকিউরিটিজ, ব্যাংক আমানত ও সঞ্চয় স্কিমসহ অন্যান্য সম্পদের ওপর ১৫ শতাংশ কর দিলে কোনও কর্তৃপক্ষ তার সম্পত্তি নিয়ে প্রশ্ন তুলতে পারবে না।

/জিএম/এফএস/
টাইমলাইন: bajet2425
০৫ ডিসেম্বর ২০২৪, ২৩:৫৯
৩০ জুন ২০২৪, ২০:৩০
সর্বোচ্চ করহার বাড়েনি
৩০ জুন ২০২৪, ১৪:৪১
সম্পর্কিত
ই-পার্লামেন্ট প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি গঠন
ডেপুটি স্পিকারের সঙ্গে টাওয়ার হ্যামলেটসের স্পিকারের সাক্ষাৎ
সংসদ ভবনে সোলার প্যানেল স্থাপনের সম্ভাব্যতা যাচাইয়ে উপকমিটি
সর্বশেষ খবর
‘দোকানদাররা বলে দাম কমেছে, কিন্তু কীভাবে বা কতটুকু কমে আমরা বুঝতে পারি না’
‘দোকানদাররা বলে দাম কমেছে, কিন্তু কীভাবে বা কতটুকু কমে আমরা বুঝতে পারি না’
‘ঘুম ভাঙলো বিকট শব্দে, চোখ খুলেই দেখি পাশে চার লাশ’
‘ঘুম ভাঙলো বিকট শব্দে, চোখ খুলেই দেখি পাশে চার লাশ’
কারফিউয়ে শান্ত ফরাসি শহর, পুলিশের নিয়ন্ত্রণ হারানোর কথা স্বীকার স্বরাষ্ট্রমন্ত্রীর
কারফিউয়ে শান্ত ফরাসি শহর, পুলিশের নিয়ন্ত্রণ হারানোর কথা স্বীকার স্বরাষ্ট্রমন্ত্রীর
রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: যা বললেন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: যা বললেন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির