কৃষিতে ভর্তুকি কমানোয় সংসদে অর্থমন্ত্রীর সমালোচনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জুন ২০২৪, ২০:০৩আপডেট : ১৩ জুন ২০২৪, ২০:০৩

২০২৪-২৫ অর্থবছরে প্রস্তাবিত বাজেটে কৃষিতে ভর্তুকি কমানোয় অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সমালোচনা করেছেন স্বতন্ত্র এমপি নাসের শাহরিয়ার জাহেদী। তিনি বলেছেন, কৃষিনির্ভর দেশে কীভাবে অর্থমন্ত্রী ভর্তুকি কমালেন আমি নিশ্চিত নই। এর কোনও যুক্তি দেখি না।

বৃহস্পতিবার (১৩ জুন) জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন শাহরিয়ার জাহেদী।

ঝিনাইদহ-২ আসনের স্বতন্ত্র এই এমপি বলেন, এই বছর মূল্যস্ফীতি নিয়ে আলোচনা করছি। যার জন্য ৭৩৯টি দ্রব্যমূল্যকে বিবেচনা করা হয় তার মধ্যে পাঁচশয়ের অধিক হচ্ছে কৃষিজাত পণ্য। মূল্যস্ফীতি কমাতে হতে কৃষির উৎপাদন বাড়াতে হবে। কৃষককে ভর্তুকি দিতে হবে। অত্যন্ত দুঃখজনক, কৃষিতে ৩২ দশমিক ৭ শতাংশ ভর্তুকি কমিয়ে দেওয়া হয়েছে। কৃষিনির্ভর দেশে কীভাবে অর্থমন্ত্রী ভর্তুকি কমালেন আমি নিশ্চিত নই। এর কোনও যুক্তি দেখি না। গত বছর যেটা ছিল তা যেন থাকে সেই দাবি করেন তিনি।

ভিজিএফে এক হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়ার দাবি জানান জাহেদী।

বাজেটের বরাদ্দ করা অর্থ যথাযথ ব্যবহার না করলে জনগণ সুফল পাবে না উল্লেখ করে সরকার দলীয় এমপি আলাউদ্দিন আহম্মদ চৌধুরী নাছিম বলেন, সরকারি ক্রয়নীতি সংশোধনের সময় আবার এসে গেছে। এটাকে যথাযথভাবে সংশোধন ও সমন্বয় করে সরকারের টাকা অপচয়ের পথ বন্ধ করার জন্য অর্থমন্ত্রীর প্রতি আহ্বান করছি।

এমপিওভুক্ত শিক্ষকদের অবসরভাতার জন্য অপেক্ষা করতে হয় বছরের পর বছর। এ সমস্যা সমাধানে থোক বরাদ্দ দেওয়ার অনুরোধ করেন তিনি। এই সংসদ সদস্য বলেন, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) মাধ্যমে শিক্ষক নিয়োগের মাধ্যমে কারণে সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক শূন্যতায় ভুগছে। প্রায় ৬০ হাজার শিক্ষকের পদ শূন্য আছে। এনটিআরসির মাধ্যমে শিক্ষক নিয়োগের বিধান বাতিল করে যুগোপযোগী ও বিকেন্দ্রীকরণের মাধ্যমে গ্রাম পর্যায়ে ফিরিয়ে দেওয়া হচ্ছে একমাত্র উপায়।

শহীদের মর্যাদা দাবি

আওয়ামী লীগের দুর্দিনের নেতাকর্মী ও ইতিহাস সংরক্ষণের জন্য আলাদা কমিশন গঠনের প্রস্তাব করেন আলাউদ্দিন আহম্মদ চৌধুরী। তিনি বলেন, ১৯৭৫-৮১, ১৯৮১ হতে ১৯৯৬, ২০০১-০৬ এবং ২০০৭ থেকে ২০০৮ এই চারটি পর্যায়ের আন্দোলন-সংগ্রামের গবেষণা করার জন্য একটি কমিশন গঠনের প্রস্তাব করেন। এই চার পর্যায়ে যারা নিহত হয়েছেন তাদের অফিসিয়ালি শহীদের মর্যাদা দেওয়ার দাবি করেন তিনি। মাসে অন্তত দুই দিন করে আওয়ামী লীগের দুর্দিনের নেতাকর্মীদের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ব্যবস্থার আহ্বান করেন।

/ইএইচএস/এফএস/
টাইমলাইন: bajet2425
০৫ ডিসেম্বর ২০২৪, ২৩:৫৯
৩০ জুন ২০২৪, ২০:৩০
১৩ জুন ২০২৪, ২০:০৩
কৃষিতে ভর্তুকি কমানোয় সংসদে অর্থমন্ত্রীর সমালোচনা
সম্পর্কিত
জনগণের কাছে বিশুদ্ধ পানি পৌঁছে দেওয়া সরকারের দায়িত্ব: অর্থমন্ত্রী
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির সুফল কী, সংসদে প্রশ্ন
ভারতের সঙ্গে বাণিজ্য ঘাটতি বাড়ছে
সর্বশেষ খবর
সক্রিয় মৌসুমি বায়ু: সারাদেশে বৃষ্টিপাত অব্যাহত থাকার পূর্বাভাস
সক্রিয় মৌসুমি বায়ু: সারাদেশে বৃষ্টিপাত অব্যাহত থাকার পূর্বাভাস
‘ইরান যুদ্ধ তুচ্ছ ঘটনা’: পারমাণবিক ঘাঁটি ‘পিকঅ্যাক্স মাউন্টেনে’ হামলার হুমকি ট্রাম্পের
‘ইরান যুদ্ধ তুচ্ছ ঘটনা’: পারমাণবিক ঘাঁটি ‘পিকঅ্যাক্স মাউন্টেনে’ হামলার হুমকি ট্রাম্পের
টিভিতে আজকের খেলা (৫ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ সেপ্টেম্বর, ২০২৬)
মালয়েশিয়া থেকে সমুদ্রপথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের চেষ্টা, ৮ বাংলাদেশিসহ আটক ১৬
মালয়েশিয়া থেকে সমুদ্রপথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের চেষ্টা, ৮ বাংলাদেশিসহ আটক ১৬
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?