বাজেট ঋণনির্ভর ও গণবিরোধী: সমমনা ইসলামী দল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জুন ২০২৪, ১৯:০০আপডেট : ০৭ জুন ২০২৪, ১৯:০০

প্রস্তাবিত বাজেটকে ঋণনির্ভর, অবাস্তব ও গণবিরোধী উল্লেখ করে তা প্রত্যাখ্যান করেছে সমমনা ইসলামী দলগুলো। বৃহস্পতিবার (৬ জুন) পুরানা পল্টনে নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সমমনা ইসলামী দলগুলোর বৈঠকে এ প্রতিক্রিয়া জানানো হয়।

বৈঠকে নেতারা বলেন, বৃহস্পতিবার জাতীয় সংসদে অর্থমন্ত্রী উত্থাপিত ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ২ লাখ ৫৬ হাজার কোটি টাকার বিশাল অঙ্কের ঘাটতি রয়েছে। এ ঘাটতি মেটাতে দেশ-বিদেশ থেকে চড়া সুদে ঋণ নিতে হবে সরকারকে।

তারা আরও বলেন, প্রস্তাবিত বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রাও বাস্তব সম্মত নয়। এ বাজেটে জাতীয় ঋণের বোঝা আরও বৃদ্ধি পাবে। বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ দেশে ঘুষ-দুর্নীতিকে উৎসাহিত করবে।

বৈঠকে ঘুষ-দুর্নীতি বন্ধ, বিদেশে পাচার করা অর্থ ফেরৎ আনা, মূল্যস্ফীতি রোধ ও প্রস্তাবিত বাজেটে আরোপিত মোবাইলে কথা বলার উপরসহ সব ধরণের বর্ধিত কর প্রত্যাহারের দাবি জানান নেতারা।

বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমির মাওলানা সারোয়ার কামাল আজিজীর সভাপতিত্বে ও মহাসচিব মাওলানা মুসা বিন ইজহারের পরিচালনায় অনুষ্ঠিত বৈঠকে আরও উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, মুসলিম লীগের মহাসচিব কাজী আবুল খায়ের, বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র যুগ্মমহাসচিব মাওলানা জালাল উদ্দিন আহমদ, খেলাফত মজলিসের যুগ্মমহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী প্রমুখ।

/এএজে/এমএস/
টাইমলাইন: bajet2425
০৫ ডিসেম্বর ২০২৪, ২৩:৫৯
৩০ জুন ২০২৪, ২০:৩০
০৭ জুন ২০২৪, ১৯:০০
বাজেট ঋণনির্ভর ও গণবিরোধী: সমমনা ইসলামী দল
সম্পর্কিত
সর্বশেষ খবর
সক্রিয় মৌসুমি বায়ু: সারাদেশে বৃষ্টিপাত অব্যাহত থাকার পূর্বাভাস
সক্রিয় মৌসুমি বায়ু: সারাদেশে বৃষ্টিপাত অব্যাহত থাকার পূর্বাভাস
‘ইরান যুদ্ধ তুচ্ছ ঘটনা’: পারমাণবিক ঘাঁটি ‘পিকঅ্যাক্স মাউন্টেনে’ হামলার হুমকি ট্রাম্পের
‘ইরান যুদ্ধ তুচ্ছ ঘটনা’: পারমাণবিক ঘাঁটি ‘পিকঅ্যাক্স মাউন্টেনে’ হামলার হুমকি ট্রাম্পের
টিভিতে আজকের খেলা (৫ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ সেপ্টেম্বর, ২০২৬)
মালয়েশিয়া থেকে সমুদ্রপথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের চেষ্টা, ৮ বাংলাদেশিসহ আটক ১৬
মালয়েশিয়া থেকে সমুদ্রপথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের চেষ্টা, ৮ বাংলাদেশিসহ আটক ১৬
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?