বাজেটকে যৌক্তিক ও বাস্তবায়নযোগ্য বলছে এফবিসিসিআই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জুন ২০২৪, ২২:৫০আপডেট : ০৭ জুন ২০২৪, ১১:২৫

প্রস্তাবিত বাজেটকে যৌক্তিক, বাস্তবসম্মত ও বাস্তবায়নযোগ্য বলে মন্তব্য করেছেন দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি মাহবুবুল আলম।

বৃহস্পতিবার (৬ জুন) সন্ধ্যায় রাজধানীর মতিঝিলে ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘প্রতি বছর যখন বাজেট হয়, গত পাঁচ দফায় আমরা দেখেছি, ১০ থেকে ১২ শতাংশ বাজেট বেড়েছে, এবার চার দশমিক ছয় শতাংশ প্রস্তাবনা দেওয়া হয়েছে। আমি মনে করি, এটা যৌক্তিক, বাস্তবসম্মত ও বাস্তবায়নযোগ্য। যদি আমরা সবাই মিলে চেষ্টা করি, আমি আশা করি, এটা বাস্তবায়নযোগ্য।’

তিনি আরও বলেন, মূল্যস্ফীতি খুবই স্পর্শকাতর একটি বিষয়। এটা অপরিহার্য পণ্যের ক্ষেত্রে ১০ দশমিক পাঁচ এবং অন্যান্য জায়গায় ১০ দশমিক ছয়। এটাকে ছয় দশমিক পাঁচে আনার জন্য এবারের বাজেটে প্রস্তাবনা দিয়েছে। অ্যাম্বিশাস কোনও প্রজেক্ট না নিলে এবং যে প্রজেক্টগুলো নেওয়া হচ্ছে সেগুলো বাস্তবায়ন করা গেলে ও সবাই মিলে কাজটা যদি ঠিকভাবে করা যায় তাহলে মূল্যস্ফীতি কমে আসবে।

তিনি বলেন, ‘ব্যক্তি করসীমা সাড়ে তিন লাখ টাকা ছিল, সেটা অপরিবর্তিত রাখা হয়েছে। আমাদের প্রস্তাব ছিল চার লাখ ৫০ হাজার টাকা করার। আমরা অনুরোধ করবো, এটা যেন চার লাখ ৫০ হাজার টাকা করা হয়।’

এফবিসিসিআই সভাপতি বলেন, অগ্রিম আয়কর ও উৎসে কর প্রত্যাহারের প্রস্তাব করেছিলাম। এবার দেখলাম সেটিই আছে। অগ্রিম আয়কর এবং উৎসে কর— এ দুইটি উত্থাপন করে যেন প্রত্যাহার করা হয়। রাজস্ব আদায়ের ক্ষেত্রে এটি প্রায় ৫ লাখ ৪১ হাজার কোটি টাকা নির্ধারণ করা হয়েছে যা আদায় কঠিন বলে আমরা মনে করি। তবে কঠিন হবে না যদি ট্যাক্সের পরিধি বাড়ানো যায়। যারা শুধু ট্যাক্স দিচ্ছেন, সেই হারটা যদি বাড়িয়ে দেওয়া যায় তাহলে এই ৫ লাখ ৪১ হাজার কোটি টাকা আদায় হবে বলে বিশ্বাস করি।

বাজেটের ঘাটতি প্রায় ২ লাখ ৫৬ হাজার কোটি টাকা। এজন্য প্রায় ১ লাখ ৩৭ হাজার কোটি টাকা ব্যাংক থেকে নেওয়ার প্রস্তাব করা হয়েছে। আমরা মনে করি, এটি বেশি। সরকার এটি যদি ব্যাংক থেকে নেয় তাহলে ব্যবসায়ীরা জটিলতায় পড়তে পারে। এক্ষেত্রে বিদেশ থেকে ঋণ নিতে পারলে ভালো হবে।

বর্তমান বিশ্ব অর্থনৈতিক পরিস্থিতিতে বিভিন্ন সংকটের মধ্যে, হাজারো সীমাবদ্ধতা ও প্রতিকূলতার মধ্যে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে নির্বাচনি ইশতিহার অনুযায়ী জনকল্যাণমুখী বাজেট দেওয়ার প্রচেষ্টা ছিল— সেজন্য এফবিসিসিআই কমিটির পক্ষ থেকে সরকারকে ধন্যবাদ জানান মাহবুবুল আলম।

/কেএইচ/এমএস/
টাইমলাইন: bajet2425
০৫ ডিসেম্বর ২০২৪, ২৩:৫৯
৩০ জুন ২০২৪, ২০:৩০
০৬ জুন ২০২৪, ২২:৫০
বাজেটকে যৌক্তিক ও বাস্তবায়নযোগ্য বলছে এফবিসিসিআই
সম্পর্কিত
‘সরবরাহ’ নিয়ে ব্যবসায়ীদের বড় বার্তা, নিত্যপণ্যের দাম বাড়বে কি
এলডিসি উত্তরণে খাতভিত্তিক কর্মকৌশল চান উদ্যোক্তারা
চীন-বাংলাদেশ বাণিজ্য ঘাটতি কমাতে যৌথ বিনিয়োগের আহ্বান এফবিসিসিআইয়ের
সর্বশেষ খবর
সক্রিয় মৌসুমি বায়ু: সারাদেশে বৃষ্টিপাত অব্যাহত থাকার পূর্বাভাস
সক্রিয় মৌসুমি বায়ু: সারাদেশে বৃষ্টিপাত অব্যাহত থাকার পূর্বাভাস
‘ইরান যুদ্ধ তুচ্ছ ঘটনা’: পারমাণবিক ঘাঁটি ‘পিকঅ্যাক্স মাউন্টেনে’ হামলার হুমকি ট্রাম্পের
‘ইরান যুদ্ধ তুচ্ছ ঘটনা’: পারমাণবিক ঘাঁটি ‘পিকঅ্যাক্স মাউন্টেনে’ হামলার হুমকি ট্রাম্পের
টিভিতে আজকের খেলা (৫ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ সেপ্টেম্বর, ২০২৬)
মালয়েশিয়া থেকে সমুদ্রপথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের চেষ্টা, ৮ বাংলাদেশিসহ আটক ১৬
মালয়েশিয়া থেকে সমুদ্রপথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের চেষ্টা, ৮ বাংলাদেশিসহ আটক ১৬
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?