কোম্পানিগুলোকে প্লাস্টিকের খালি বোতল ফেরত নেওয়ার আহ্বান আতিকুলের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ ডিসেম্বর ২০১৯, ২২:৪৭আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৯, ২২:৪৯

কোম্পানিগুলোকে প্লাস্টিকের খালি বোতল ফেরত নেওয়ার আহ্বান আতিকুলের পরিবেশ বাঁচাতে ব্যবহৃত প্লাস্টিকের খালি বোতল ফেরত নিতে প্লাস্টিক পণ্য উৎপাদনকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম। রবিবার (১৫ ডিসেম্বর) রাজধানীর মহাখালীর টিঅ্যান্ডটি কলোনি মাঠে সেচ্ছাসেবী সংগঠন ‘বিডি ক্লিন’-এর উদ্যোগে সারাদেশ থেকে কুড়িয়ে পাওয়া ৩০ লাখ প্লাস্টিক বোতলের ব্যতিক্রমী প্রদর্শনীর উদ্বোধনীতে তিনি এ আহ্বান জানান।
আতিকুল ইসলাম বলেন, “প্লাস্টিক আমাদের পরিবেশের জন্য ক্ষতিকর। একে ‘না’ বলতে হবে। আসুন, সবাই মিলে প্লাস্টিক ব্যবহারে বিরত থাকি। খালি বোতল ফেরত নিয়ে পুনর্ব্যবহার করলে পরিবেশ দূষণ কম হবে। ঢাকা বিমানবন্দরে ২৫ টাকার পানির বোতল ব্যবহার শেষে ফেরত দিলে ৫ টাকা পাওয়া যায়। প্লাস্টিক পণ্য উৎপাদনকারী যেসব প্রতিষ্ঠান আছে, তাদের সঙ্গে আমি কথা বলেছি। আমরা চাই এ ধরনের একটি ক্যাম্পেইন আপনারা চালু করুন।’
মেয়র বলেন, ‘আমাদের মানসিকতার পরিবর্তন আনতে হবে। বিদেশে গেলে আমরা ময়লা নির্ধারিত স্থানে ফেলি আর দেশের ভেতর ফেলছি যেখানে সেখানে। এই মানসিকতার পরিবর্তন দরকার।’
এসময় প্লাস্টিকের ব্যবহার কমাতে বিভিন্ন মানের পাটের ব্যাগ তৈরির জন্য পাটশিল্প-সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করার কথাও জানান আতিকুল ইসলাম। তিনি বলেন, ‘প্লাস্টিক ব্যাগের বিকল্প হিসেবে পাটের ব্যাগ চালু করতে সিটি করপোরেশনের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হবে।’
ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুল হাই, প্রধান বর্জ্য ব্যবস্থাপক কমডোর মনজুর হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

/এসও/এইচআই/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের