ভোট দেওয়ার তিন-চারটি উপায় রয়েছে: সিইসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ ফেব্রুয়ারি ২০২০, ১৬:০২আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২০, ১৬:১৫

উত্তরায় ভোট দেন সিইসি কে এম নূরুল হুদা ইভিএম মেশিনে যাদের আঙুলের ছাপ মিলছে না, তাদের বিষয় প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা বলেন, ‘যাদের ফিংগার প্রিন্ট মিলছে না, তাদের ভোট দেওয়ার তিন-চারটি উপায় রয়েছে। এর যেকোনও একটি উপায় তারা ভোট দিতে পারবেন।’ উনার নিজেরও আঙুলে ছাপ মেলেনি। পরে তিনি জাতীয় পরিচয় পত্রের নম্বর দিয়ে ভোট দেন।

শনিবার (১ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১১টার দিকে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে উত্তরা ৫ নম্বর সেক্টরে আইইএস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

ভোটার উপস্থিতি কম হওয়ার বিষয়ে তিনি বলেন, ‘যারা নির্বাচনে অংশগ্রহণ করেন, ভোটার আনার বিষয়ে তাদের দায়িত্ব বেশি। এক্ষেত্রে আমাদের দায়িত্ব কম। আমাদের পরিপূর্ণ দায়িত্ব আমরা পালন করেছি।’

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের বিভিন্ন কেন্দ্রে বিশৃঙ্খলা, গুলি, ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে। সাংবাদিকরা সিইসির কাছে প্রশ্ন করেন-আপনি কি এমন ভোট চেয়েছিলেন কিনা? জবাবে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা বলেন, ‘আমরা এমন ভোট চাইনি। আইনশৃঙ্খলা বাহিনীর যারা আছে তাদের কাছে আমার নির্দেশ, এ জাতীয় পরিস্থিতি যদি ঘটে তাহলে তারা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেবেন। যারা প্রার্থী, ভোটার বা সমর্থক তাদের প্রতি আমার অনুরোধ যাতে তারা পরিবেশ-পরিস্থিতি শান্ত রাখেন।’

আরও পড়ুন- 

আমরা এমন ভোট চাইনি: সিইসি

সিইসি’র আঙুলের ছাপ মিললো না ইভিএমে 

ভোটার উপস্থিতি কম, কিছু কেন্দ্রে বাধার অভিযোগ

১৪টি অভিযোগ পেয়েছি: উত্তরের রিটার্নিং কর্মকর্তা

তাপসকে ভোট দিলেন প্রধানমন্ত্রী

আশা করি ঢাকাবাসী নিরাশ করবে না: তাপস

কোনোকিছুই আমাদের আটকাতে পারবে না: ইশরাক

‘নৌকার কোনও ব্যাক গিয়ার নেই’

কেন্দ্রে ভোটারদের ঢুকতে না দেওয়ার অভিযোগ তাবিথের

/এআরআর/এফএস/
সম্পর্কিত
ত্রিভূজ প্রেমের বলি সিফাত, দুই আসামি গ্রেফতারের পর চঞ্চল্যকর তথ্য 
ঢাকা মেডিক্যালের চিকিৎসককে মারধর: গ্রেফতার দুই আসামি রিমান্ডে
এক ডেপুটি ও দুই সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
সর্বশেষ খবর
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
দুই সপ্তাহে চিনির দাম কেজিতে বেড়েছে ১০ টাকা
দুই সপ্তাহে চিনির দাম কেজিতে বেড়েছে ১০ টাকা
ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ
ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ
বাংলাদেশ-হংকং বিনিয়োগ সুরক্ষা চুক্তির প্রস্তাব অনুমোদন
বাংলাদেশ-হংকং বিনিয়োগ সুরক্ষা চুক্তির প্রস্তাব অনুমোদন
সর্বাধিক পঠিত
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
স্রোতে ভেসে যাওয়া ফেরি ফিরলো পাটুরিয়া ঘাটে
স্রোতে ভেসে যাওয়া ফেরি ফিরলো পাটুরিয়া ঘাটে