মাধ্যমিকে ভর্তির অনলাইন লটারি আজ, ফলাফল জানবেন যেভাবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ ডিসেম্বর ২০২১, ০৯:০০আপডেট : ১১ মে ২০২২, ১৭:০৮

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির জন্য অনলাইন লটারি কাল বুধবার (১৫ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে। বিকাল তিনটায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এর উদ্বোধন করবেন।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের অফিস আদেশে জানানো হয়, ডিজিটাল লটারি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর প্রতিষ্ঠান প্রধান, অভিভাবক ও শিক্ষার্থীরা http://gsa.teletalk.com.bd লিংক থেকে তাদের নির্ধারিত আইডি ও পাসওয়ার্ড দিয়ে ফলাফল ডাউনলোড করতে পারবেন।

ডাউনলোড করা ফলাফল প্রাপ্তির সঙ্গে সঙ্গে প্রতিষ্ঠান প্রধানরা সংশ্লিষ্ট জেলা ও উপজেলা ভর্তি কমিটির সভাপতি বরাবর ইমেইলে পাঠিয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরকে অবহিত করবেন।

লটারির ফলাফল প্রকাশের পর যেসব প্রতিষ্ঠানে শ্রেণিভিত্তিক শূন্য আসন পূরণ না হবে, সেসব প্রতিষ্ঠানে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের গত ২ ডিসেম্বরের পত্র অনুসরণ করে বাকি শূন্য আসনে শিক্ষার্থী ভর্তির কার্যক্রম নিষ্পন্ন করতে হবে।

উল্লেখ্য, নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তির ক্ষেত্রে ভর্তি কমিটির সভা আহ্বান করে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে শিক্ষার্থীদের ভর্তির ব্যবস্থা গ্রহণ করবেন।

প্রসঙ্গত, ২০২২ শিক্ষাবর্ষে মহানগর ও জেলা পর্যায়ে সরকারি এবং বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তিতে অনলাইনে আবেদন নেওয়া হয়।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর জানায়, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ক্ষেত্রে আগামী ১০ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত আবেদন নেওয়া হয়। আর বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ক্ষেত্রে আগামী ১৬ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত আবেদন করার সুযোগ রয়েছে।

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ডিজিটাল লটারি কাল বুধবার (১৫ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে। আর বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ডিজিটাল লটারি ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

/এসএমএ/এমআর/এমওএফ/
সম্পর্কিত
দুবাইয়ে লটারি জিতলেন প্রবাসী বাংলাদেশি
লটারি পদ্ধতি বাদ, ভর্তি অংশীজনের মতামতে
উন্মুক্ত পদ্ধতিতে ৫১ ওয়ার্ডে ডিএসসিসির পিসিএসপি নিবন্ধন
সর্বশেষ খবর
মোদির বাসভবনের সামনে বিক্ষোভ থেকে রাহুল গান্ধী আটক
মোদির বাসভবনের সামনে বিক্ষোভ থেকে রাহুল গান্ধী আটক
ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু
ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু
নৈশভোজের টেবিলে জোট রাজনীতির হিসাব-নিকাশ কেমন হলো
নৈশভোজের টেবিলে জোট রাজনীতির হিসাব-নিকাশ কেমন হলো
‘তথ্য অধিকার আইন কেবল আইনগত দলিল নয়, গণতান্ত্রিক সুশাসনের প্রতীক’
‘তথ্য অধিকার আইন কেবল আইনগত দলিল নয়, গণতান্ত্রিক সুশাসনের প্রতীক’
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন ভিডিও ছড়িয়ে পড়া এমপির প্রথম স্ত্রী
আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন ভিডিও ছড়িয়ে পড়া এমপির প্রথম স্ত্রী