স্বর্ণ ও মুদ্রাসহ সৌদিতে বিমান বাংলাদেশের কেবিন ক্রু আটক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জানুয়ারি ২০২২, ২২:২৪আপডেট : ২৯ মার্চ ২০২২, ১৪:০৩

সৌদি আরবের জেদ্দায় বাদশা আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে ১ লাখ ৬৪ হাজার সৌদি রিয়াল (৩৭ লাখ ৭২ হাজার টাকা) সমপরিমাণের স্বর্ণ ও অন্যান্য দ্রব্যসহ বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একজন কেবিন ক্রুকে আটক করা হয়েছে। তার নাম রুহুল আমিন শুভ। স্থানীয় সময় বুধবার দিবাগত রাত সাড়ে ১২টায় আটক হন তিনি। 

সূত্র জানায়, বিমানের ঢাকামুখী ফ্লাইট বিজি ৪০৩৬-এর ফ্লাইট স্টুয়ার্ড হিসেবে কর্মরত ছিলেন রুহুল আমিন শুভ। সৌদি পুলিশ তার কাছে থাকা স্বর্ণের সঠিক কাগজপত্র দেখতে চাইলে তিনি সেগুলো নিজের ভাইয়ের কাছ থেকে পেয়েছেন বলে জানান। ফ্লাইটে ওঠার আগমুহূর্তে তাকে আটক করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার বলেন, ‘এ ঘটনায় তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। সৌদি আরব থেকে বিস্তারিত তথ্য পাওয়ার পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

/সিএ/জেএইচ/
সম্পর্কিত
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
হজ শেষে দেশে ফিরেছেন ২১৩৪৩ হাজি, মৃত্যু ৪৪ 
ঈদে বিমানের যাত্রীদের মাঝে উপহারসামগ্রী বিতরণ
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী