গাজীপুরে ফিলিং স্টেশনে সিলিন্ডার বিস্ফোরণ: আরেকজনের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ অক্টোবর ২০২২, ১১:৫৮আপডেট : ১৭ অক্টোবর ২০২২, ১১:৫৮

গাজীপুর গাছা রোডে বড়বাড়ি এলাকায় সিএনজি ফিলিং স্টেশনে কাভার্ডভ্যানে থাকা সিলিন্ডার বিস্ফোরণে মো. পারভেজ (৩০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। 

চিকিৎসকরা জানিয়েছেন, মৃত পারভেজ এর শরীরে ৮৬ শতাংশ দগ্ধ হয়েছিল। শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৬টায় তার মৃত্যু হয়। আবাসিক সার্জন এসএম আইউব হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

এ নিয়ে এ দুর্ঘটনায় দুই জনের মৃত্যু হলো। এর আগে ঘটনার পর দিন শুক্রবার সকাল ৭টা ৫০ মিনিটে মো. মিঠু নামে একজনের মৃত্যু হয়। তার শরীরের শতভাগই দগ্ধ হয়েছিল। 

গত ১৩ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গাজীপুর গাছা রোড হাজী ওয়াহিদ সিএনজি পাম্পে কাভার্ডভ্যানে খালি সিলিন্ডারে গ্যাস নেওয়ার সময় বিস্ফোরণ হয়। এতে ৫ জন দগ্ধ হয়। তাদের উদ্ধার করে ওই দিন দিবাগত রাত সাড়ে ৮টার দিকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। 

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, ‘মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।’

মৃত পারভেজের গ্রামের বাড়ি চট্টগ্রাম চাঁদগাও তার বাবার নাম নাজিম উদ্দিন সে ওই কাভার্ড ভ্যানের শ্রমিক ছিল।

/এআইবি/আরটি/ইউএস/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
ঈদের ছুটিতে রাজধানীতে ১৫ জনের অস্বাভাবিক মৃত্যু
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী