সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে নিরবচ্ছিন্ন নেটওয়ার্ক চালু রাখতে আইনি নোটিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ অক্টোবর ২০২২, ১১:২৯আপডেট : ২৬ অক্টোবর ২০২২, ১১:২৯

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বেসরকারি মোবাইল ফোন অপারেটরের নিরবচ্ছিন্ন নেটওয়ার্ক চালু রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিটিআরসি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের আইনি নোটিশ পাঠানো হয়েছে।

বুধবার (২৬ অক্টোবর) মানবাধিকার সংগঠন ‘ল’ অ্যান্ড লাইফ ফাউন্ডেশনের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার হুমায়ূন কবির পল্লব নোটিশটি পাঠান।

নোটিশে বলা হয়েছে, ‘সুপ্রিম কোর্ট দেশের একটি গুরুত্বপূর্ণ জায়গা। এখানে বিচারপতি, আইনজীবী, বিচারপ্রার্থী ও সাংবাদিক সবাই আসেন। তারা জরুরি মুহূর্তে ফোন করে কেউ কাউকে পাচ্ছেন না। এমন বাস্তবতায় আশা করছি নেটওয়ার্ক সংযোগের সমস্যার দ্রুত সমাধান হবে।’

তাই নোটিশপ্রাপ্তির আগামী ১২ ঘণ্টার মধ্যে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে নিরবচ্ছিন্ন নেটওয়ার্ক সংযোগ চালু করতে অনুরোধ জানানো হয়েছে।

অন্যথায় এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।

/বিআই/এনএআর/
সম্পর্কিত
একলা ঘরে মায়ের মৃত্যু: ব্যাখ্যা চেয়ে চার সন্তানকে আইনি নোটিশ
সুপ্রিম কোর্টের একটি ভবন থেকে হাইকোর্ট-কর্মচারীর মরদেহ উদ্ধার
কেমন চলছে ‘সুপ্রিম কোর্ট হেল্পলাইন নম্বর’ 
সর্বশেষ খবর
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী