ছাত্রলীগের নেতাদের এডিসি হারুনের মারধর

আরও ৭ দিন সময় চাইলো তদন্ত কমিটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ সেপ্টেম্বর ২০২৩, ১৭:৫৯আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৩, ১৮:১৭

শাহবাগ থানায় নিয়ে ছাত্রলীগের দুই নেতাকে মারধরের ঘটনায় সাময়িক বরখাস্ত অতিরিক্ত উপকমিশনার (এডিসি) হারুন অর রশিদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য আরও সাত দিন সময় চাওয়া হয়েছে। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) তদন্ত কমিটির নাম প্রকাশে অনিচ্ছুক এক সদস্য এই তথ্য নিশ্চিত করেছেন। তবে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার সময় বাড়ানোর আবেদন মঞ্জুর করেছেন কিনা সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

গত ৯ সেপ্টেম্বর রাতে বারডেম হাসপাতাল থেকে তুলে শাহবাগ থানায় নিয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের নেতাদের নির্যাতনের অভিযোগ ওঠে পুলিশের রমনা বিভাগের তখনকার অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) হারুন অর রশিদের বিরুদ্ধে। এর জেরে ওই দিন রাতেই শাহবাগ থানার সামনে ছাত্রলীগের নেতাকর্মীরা ভিড় করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও পুলিশের কর্মকর্তারা থানায় গিয়ে মধ্যরাতে মীমাংসা করেন। পরে আহত ছাত্রলীগ নেতাদের হাসপাতালে নেওয়া হয়।

এ ঘটনায় ১০ সেপ্টেম্বর দুপুরে পুলিশের পক্ষ থেকে জানানো হয়, এডিসি হারুনকে রমনা বিভাগ থেকে সরিয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) দাঙ্গা দমন বা পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট বিভাগে সংযুক্ত করা হয়েছে। একই দিন সন্ধ্যায় তাকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) বদলি করা হয় বলেও জানানো হয়। পরের দিন ১১ সেপ্টেম্বর বিকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে এডিসি হারুনকে সাময়িক বরখাস্ত করা হয়। সবশেষ তাকে পুলিশের রংপুর রেঞ্জে সংযুক্ত করা হয়েছে।

এ ঘটনায় ১১ সেপ্টেম্বর তিন সদস্যের তদন্ত কমিটি করে ডিএমপি। কমিটির সভাপতি ডিএমপি সদর দফতরের উপপুলিশ কমিশনার (অপারেশনস) আবু ইউসুফ। অপর দুই সদস্য হলেন রমনা বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (নিউমার্কেট জোন) শাহেন শাহ এবং অতিরিক্ত উপপুলিশ কমিশনার (গোয়েন্দা-মতিঝিল বিভাগ) মো. রফিকুল ইসলাম। এই তদন্ত কমিটির ১৩ সেপ্টেম্বর প্রতিবেদন দেওয়ার কথা ছিল। কিন্তু ওই দিন তদন্ত শেষ করতে না পারায় ডিএমপি কমিশনারের কাছে আরও পাঁচ দিন সময় চায় কমিটি। তাদের সময় দেওয়া হয়। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনারের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার শেষ দিন ছিল। কিন্তু কমিটি আরও সাতদিন সময় চেয়েছে।

তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এ ঘটনায় যাদের যতটুকু দায় পাওয়া গেছে, তদন্ত প্রতিবেদনে তা উল্লেখ করা হয়েছে। তদন্ত প্রতিবেদনে ঘটনার শুরু থেকে শেষ পর্যন্ত সব উল্লেখ করা হয়েছে। কাউকে ছাড় দেওয়া হয়নি। ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে।

আরও পড়ুন- 

এখনও জিজ্ঞাসাবাদ করা হয়নি এডিসি হারুন, সানজিদা ও রাষ্ট্রপতির এপিএস মামুনকে

ছাত্রলীগ নেতাদের এডিসি হারুনের মারধর: আরও সময় চায় তদন্ত কমিটি

এডিসি হারুনকে বাঁচাতে তৎপর পুলিশ ও ছাত্রলীগের একাংশ

এডিসি হারুনকে ছাত্রলীগ নেতাদের মারধরের বর্ণনা দিলেন এডিসি সানজিদা

অনুমতি ছাড়া বক্তব্য দিয়ে এডিসি সানজিদা ঠিক করেননি: ডিএমপি কমিশনার

এডিসি হারুনকে পাঠানো হচ্ছে রংপুর রেঞ্জে

‘তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারা দোষী বলা যাচ্ছে না’

এডিসি হারুনের ওপর আগে হামলা চালান রাষ্ট্রপতির এপিএস মামুন, জানালেন ডিবির হারুন

এডিসি হারুন ইস্যু: তদন্ত প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা নেবে ডিএমপি

এডিসি হারুন ইস্যুতে ডিএমপি কমিশনারের সঙ্গে দেখা করলেন ছাত্রলীগ নেতারা

প্রত্যাহার নয়, বদলি হলেন এডিসি হারুন

এডিসি হারুনকে প্রত্যাহার

/কেএইচ/এফএস/এমওএফ/
সম্পর্কিত
১৭ লাখ টাকায় পুলিশে চাকরি দেওয়ার চুক্তি, ধরা পড়লেন ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক
দেশজু‌ড়ে সতর্কতা জা‌রি পুলিশ সদর দফত‌রের
হঠাৎ বোমা আতঙ্ক ছড়ানো হচ্ছে কেন
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২ আগস্ট, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২ আগস্ট, ২০২৬)
মস্কোর রেস্তোরাঁয় ‘আত্মঘাতী’ বোমা বিস্ফোরণ: নিহত অন্তত ৩, আহত ২১ 
মস্কোর রেস্তোরাঁয় ‘আত্মঘাতী’ বোমা বিস্ফোরণ: নিহত অন্তত ৩, আহত ২১ 
সেউতা সংকট: জরুরি বৈঠক ডাকলো ইইউ, স্পেনের বিরুদ্ধে ২২ দেশের চিঠি  
সেউতা সংকট: জরুরি বৈঠক ডাকলো ইইউ, স্পেনের বিরুদ্ধে ২২ দেশের চিঠি  
২৪-এর ৬ আগস্ট ভাঙচুর করে কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত সেই আসামি গ্রেফতার
২৪-এর ৬ আগস্ট ভাঙচুর করে কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত সেই আসামি গ্রেফতার
সর্বাধিক পঠিত
রাজধানীতে ঘরে ঢুকে নারী চিকিৎসককে হত্যা
রাজধানীতে ঘরে ঢুকে নারী চিকিৎসককে হত্যা
‘এনসিপির সালাউদ্দিনকে গ্রেফতার না করলে আইন হাতে তুলে নেওয়া হতে পারে’
‘এনসিপির সালাউদ্দিনকে গ্রেফতার না করলে আইন হাতে তুলে নেওয়া হতে পারে’
এবার নাসীরুদ্দীনের সঙ্গে কথোপকথনের প্রমাণ দিলেন রাশেদ খাঁন
এবার নাসীরুদ্দীনের সঙ্গে কথোপকথনের প্রমাণ দিলেন রাশেদ খাঁন
২০ বছর ধরে মৃত মহিউদ্দিনের বেতন তুলে নিচ্ছেন জামায়াত নেতা মহিউদ্দিন
২০ বছর ধরে মৃত মহিউদ্দিনের বেতন তুলে নিচ্ছেন জামায়াত নেতা মহিউদ্দিন
অ্যাথোস সালমের ভবিষ্যদ্বাণীতে এবার নতুন যুদ্ধের সতর্কবার্তা
অ্যাথোস সালমের ভবিষ্যদ্বাণীতে এবার নতুন যুদ্ধের সতর্কবার্তা