হামলা চালিয়ে চুল-দাড়ি কেটে আত্মগোপনে যায় যুবদল নেতা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ নভেম্বর ২০২৩, ১৮:৩২আপডেট : ০২ নভেম্বর ২০২৩, ১৮:৩২

রাজধানীর পল্টনে পুলিশের উপর হামলায় সরাসরি জড়িত অভিযোগে আপন আহমেদ নামে যুবদলের এক নেতাকে গ্রেফতার করেছে ঢাকা জেলা পুলিশ। পল্টন থানায় দায়ের হওয়া মামলায় তাকে গ্রেফতার দেখানো হবে বলে জানিয়েছেন ঢাকা জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান।

বৃহস্পতিবার (২ নভেম্বর) পুরান ঢাকায় ঢাকা জেলা পুলিশ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, পটুয়াখালীর গলাচিপা থেকে বৃহস্পতিবার (২ নভেম্বর) ভোরের দিকে গ্রেফতার করা হয় ওই ব্যক্তিকে। আটক ব্যক্তি কেরানীগঞ্জ মডেল থানার কালন্দি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক।

পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বলেন, পল্টনে পুলিশের উপর হামলার ঘটনা ঘটিয়ে নাশকতা এবং সহিংসতায় জড়িত ওই ব্যক্তি গ্রেফতার এড়াতে চুল ও দাড়ি কেটে ফেলে। ঢাকা থেকে পালিয়ে পটুয়াখালীতে চলে যায়। বিভিন্ন তথ্যের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করে গ্রেফতার করা হয়।

প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি, যাদের হাতে লাঠি ছিল, তা পূর্ব পরিকল্পিতভাবে রাখা ছিল। পুলিশ নিরাপত্তা নিশ্চিতে কাজ করে থাকে। কিন্তু বর্বরোচিতভাবে তারা পুলিশের উপর হামলা করে। আমরা মনে করি— তারা রাষ্ট্রের উপর হামলা করেছে, এটি পূর্বপরিকল্পিত।

সমাবেশটি ঢাকা মেট্রোপলিটন এলাকায় হয়েছিল। আশপাশের এলাকা ছাড়াও বিভিন্ন জায়গা থেকে এসে বিএনপি নেতাকর্মীরা সমাবেশে অংশ নিয়েছিল। আমরা ফুটেজ বিশ্লেষণ করে নিশ্চিত হই— আপন কেরানীগঞ্জের বাসিন্দা। এ বিষয়ে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে যাদের ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে তাদের ধরতে অভিযান পরিচালনা করা হচ্ছে।

/আরটি/এমএস/
সম্পর্কিত
উত্তরার হোটেলকক্ষে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার
রাজধানীতে দুই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
এক্সপ্রেসওয়েতে মুখে স্কচটেপ প্যাঁচানো মরদেহ ফেলে যাওয়া গাড়িটি শনাক্ত
সর্বশেষ খবর
শিক্ষার্থীদের যাতায়াতে ইউআইইউতে চালু হলো ১৮ এসি বাস
শিক্ষার্থীদের যাতায়াতে ইউআইইউতে চালু হলো ১৮ এসি বাস
ভোলার গ্যাস কতদূর
ভোলার গ্যাস কতদূর
ছায়ানটে মিতা হককে স্মরণ
ছায়ানটে মিতা হককে স্মরণ
ছয় দফা না মানলে এক দফায় রূপান্তরিত হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী
ছয় দফা না মানলে এক দফায় রূপান্তরিত হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা