বেসিক ব্যাংকের বাচ্চু ও তার পরিবারের সম্পদ ক্রোকের নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ নভেম্বর ২০২৩, ১৮:৩৭আপডেট : ১৫ নভেম্বর ২০২৩, ১৮:৩৭

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও অর্থপাচারের অভিযোগে বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান শেখ আবদুল হাই বাচ্চু ও তার পরিবারের সদস্যদের সম্পদ ক্রোকের আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (১৫ নভেম্বর) বিকালে শুনানি শেষে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. আছাদুজ্জামানের আদালত এ আদেশ দেন।

বাচ্চুর পরিবারের অন্য সদস্যরা হলেন— তার স্ত্রী শিরিন আকতার, ছেলে শেখ ছাবিদ হাই অনিক, মেয়ে শেখ রাফা হাই ও বাচ্চুর ভাই শেখ শাহরিয়ার পান্না।

ক্রোক করার আদেশ দেওয়া সম্পদের মধ্যে বাচ্চুর নামে রাজধানীর বসুন্ধরায় ২২৮ শতক জমি, যার বর্তমান মূল্য ১২ কোটি ৪৩ লাখ টাকা। ডিওএইচএসের একটি ফ্ল্যাট, যার বাজার মূল্য ৬৪ লাখ টাকা। এছাড়া তার পরিবারের নামে ক্যান্টমেন্ট বাজার এলাকায় রয়েছে ৩০ কাঠা জমি, যার বাজার মূল্য ১৫ কোটি ২৫ লাখ টাকা।

উল্লেখ্য, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও অর্থপাচারের অনুসন্ধান করেছে দুদক। অনুসন্ধানে গিয়ে বাচ্চু ও তার পরিবারের সদস্যের বিরুদ্ধে এসব সম্পদের খোঁজ পায় দুদক। এরপর দুদকের উপ-পরিচালক নুরুল হুদা তাদের সম্পদ ক্রোকের আবেদন করেন।

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
ধর্ষণের শিকার শিশু ৪ মাসের অন্তঃসত্ত্বা, থানায় মামলা
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী